হাওড়া,৭ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশজোড়া লকডাউনের জেরে বিপদে পড়েছেন হাওড়ার ১৯ নং ওয়ার্ডের মুসলিম অধ্যুষিত দিন আনা দিন খাওয়া অনেক পরিবার। এরা মূলত হাওড়ার ছোট ছোট ঢালাই ঘরে কাজ করে দৈনিক আয়ে সংসার চালান। কেউ করেন শ্রমিকের কাজ। কেউবা ভ্যান চালান। কেউ ট্রলি বা রিক্সাও চালান। এমন পরিবারগুলি এই বর্তমান লকডাউন পরিস্থিতিতে কার্যত উপার্জনহীন। কারখানা, ঢালাই ঘরে এখন কাজ বন্ধ থাকায় এরা কার্যত দুর্ভোগের শিকার। হাতে টাকা নেই। খাবার কিনতে হিমসিম অবস্থা। মঙ্গলবার সকালে এমন প্রায় কয়েকশ দিন আনা দিন খাওয়া পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গৌতম দত্ত। স্থানীয় জোলাপাড়া মসজিদ লেন, বসিরুদ্দিন মুন্সী লেন, নুর মোহাম্মদ মুন্সী লেন সহ বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষের হাতে এদিন চাল, ডাল, আটা, সোয়াবিন প্রভৃতি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। গৌতমবাবু বলেন, এই কর্মসূচি চলবে। প্রথম দিনে প্রায় সাড়ে সাতশ পরিবারের হাতে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। আগামীদিনে হরিজন বস্তি সহ আরও এলাকা মিলিয়ে প্রায় দেড় হাজার পরিবারকে এই সহায়তা দেওয়া হবে।
Related Articles
করোনার ভয়াবহতা থেকে রিষড়াবাসীকে সজাগ থাকার অনুরোধ জানালেন রিষড়া পুরসভার কাউন্সিলার মনোজ গোস্বামী।
তরুণ মুখোপাধ্যায় ,২৭ মার্চ:- করোনার ভয়াবহতা থেকে রিষড়া বাসীকে সজাগ থাকার অনুরোধ জানালেন রিষড়া পুরসভার কাউন্সিলার মনোজ গোস্বামী। মনোজবাবু বলেন করোনা মহামারীর রূপ নিয়েছে সারা পৃথিবী জুড়ে । আমাদের রাজ্যের মানুষ প্রথম কয়েকদিন এর সম্বন্ধে সজাগ ছিলেন না। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মানুষ এর যে ভয়ঙ্কর রূপ তা অনুধাবন করতে পেরে সজাগ হচ্ছেন। ৯৯ […]
শতবর্ষে বারপুজো হলো না ইস্টবেঙ্গলে ,পুরোহিত এনে নমো নমো করে হলো মোহনবাগানে ।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ এপ্রিল ;- বারপুজো হলো মোহনবাগান বাগান এ কিন্তু বিরত ইস্টবেঙ্গল। ছবিটা মেলানো যাবে না। সব ঠিকঠাক চললে এখানেই গমগম করতো পুরোহিতের মন্ত্র উচ্চারণ । এর সঙ্গে হাতেহাত ধরে বার পুজোতে মেতে উঠতেন সমর্থক থেকে দুই দলের ফুটবলার ক্লাব কর্মকর্তারা। ব্যর্থতা ভুলে বার পুজোতে প্রতিজ্ঞা ও প্রার্থনা করতেন নতুন সাফল্যের। কিন্ত করোনা কোপে প্রথম […]
সমস্যার সমাধান করাই সংখ্যালঘু কমিশনের কাজ, হাওড়ায় মন্তব্য মমতাজ সঙ্ঘমিতার।
হাওড়া, ১৮ অক্টোবর:- কোথায় কি সমস্যা বা অভিযোগ আসছে সেগুলো সমাধান করাই সংখ্যালঘু কমিশনের কাজ। তবে, সবার আগে লিখিত অভিযোগ করতে হবে। সমস্যা সমাধানের অনেক দিক আছে। সবই ধীরে ধীরে সমাধান হবে। মঙ্গলবার হাওড়ার নিউ কালেক্টরেট ভবনে জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে এক প্রশাসনিক বৈঠকে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন সংখ্যালঘু দফতরের চেয়ারপার্সন মমতাজ […]









