হুগলি , ১১ অক্টোবর:- হুগলি জেলার কোন্নগরে বিগ বি অমিতাভ বচ্ছনের ৭৮ তম জন্মদিন পালন করলো তার অনুগামীরা। রবিবার অভিনেতা অমিতাভ বচ্ছনের ৭৮ তম জন্মদিন।সেই উপলক্ষে কোন্নগরে বিগ বি এর জন্মদিন পালন করলো অমিতাভ ফ্যান্স টিম।এদিন এই ফ্যান্স টিমের সভাপতি অশোক মুখার্জীর উদ্যোগে অমিতাভ বচ্ছনের জন্মদিন উপলক্ষে কোন্নগরে কেক কেটে মানুষদের মধ্যে কেক বিলি করে অভিনেতার জন্মদিন পালন করা হয়।এছাড়াও দুঃস্থ মানুষদের দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয় ফ্যান্স টিমের পক্ষ থেকে।এদিন তাদের প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে করোনা যোদ্ধাদের সংবর্ধনা দেন অমিতাভ ফ্যান্স টিমের সদস্যরা।এছাড়াও করোনা আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায় এর দ্রুত আরোগ্য কামনায় শকুন্তলা কালি মন্দিরে পুজো ও মাজারে চাদর চড়ানো হয়।
Related Articles
কোভিড মোকাবিলায় আরো কঠোর রাজ্য সরকার।
কলকাতা , ৫ মে:- কোভিড মোকাবিলায় বিধিনিষেধ আরো কঠোর করল রাজ্য সরকার। এবার গণ পরিবহন এর উপরেও জারি হল কঠোর বিধি নিষেধ। আগামীকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্ধেক হবে সরকারি বাস ও মেট্রো চলাচল। বিমানে যাতায়াত এর ক্ষেত্রে rt-pcr পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর […]
শিল্পের উন্নয়নে এগিয়ে এলো ব্যাংক অফ ইন্ডিয়া।
কলকাতা, ২৫ ডিসেম্বর:- ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে এগিয়ে এল স্মল ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার নবান্নে মুখ্যসচিব এইচকে দ্বিবেদী ও অর্থ সচিব মনোজ পন্থের উপস্থিতিতে এমএসএমই–র প্রধান সচিব রাজেশ পাণ্ডের সঙ্গে এসআইডিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুদত্ত মণ্ডলের সমঝোতা পত্র সাক্ষরিত হয়। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নতি কল্পেচলতি অর্থবর্ষে এসআইডিবিআই স্বল্পসুদে ৪৫৪ […]
হাওড়ায় টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক। অবশ্য মেলেনি কিছুই।
হাওড়া, ২৬ অক্টোবর:- দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর সেকশনে হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের ধারে বোমাতঙ্কের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যার ফলে অল্প কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের ধারে বোমের মতন সুতলি দড়ি বাঁধা কিছু পাওয়া যায়। বোমা পড়ে আছে সন্দেহ হয় আরপিএফ আধিকারিকদের। […]








