হাওড়া, ৭ অক্টোবর:- রাজ্যে গণতন্ত্র ফেরানো ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। হাওড়া ময়দান এবং সাঁতরাগাছিতে জমায়েত করে মিছিল শুরু হবে। এর আগে বুধবার দুপুরে কর্মসূচির আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে হাওড়ায় আসেন যুব মোর্চার রাজ্য সহ সভাপতি তাপস ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা, যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং প্রমুখ। তাপসবাবু দাবি করেন, বিভিন্ন দিক থেকে মিছিল এসে নবান্ন অভিযান হবে। চারিদিক থেকে নবান্ন ঘিরে ফেলা হবে। নবান্নে আমরা পৌঁছাব। ভীড়ের নিরিখে অতীতের সব রেকর্ড আগামীকাল ছাপিয়ে যাবে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। পুলিশ বাধা দিলে আমরা পিছপা হব না। উল্লেখ্য, আগামীকালের নবান্ন অভিযান নিয়ে বুধবার হাওড়ার শরৎ সদনে পুলিশের তরফ থেকে বৈঠক হয়। সেখানে পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।
Related Articles
আগে একটিই পুজোই হতো, এখন লিলুয়া ওয়ার্কশপের প্রতি ইউনিটেই বিশ্বকর্মা পুজো।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- এই অর্থনৈতিক মন্দার বাজারে প্রভাব পড়েছে সর্বক্ষেত্রেই। প্রভাব পড়েছে শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোতেও। আগে একসময় হাওড়ার লিলুয়া ওয়ার্কশপে একটিই বড়ো করে পুজো হতো। সেই পূজোতে মেতে উঠতেন গোটা ওয়ার্কশপের কর্মীরা। এখন ওয়ার্কশপের প্রতি ইউনিটেই (শপে) আলাদা আলাদা করে পৃথকভাবে পুজো হয়। প্রায় শতাধিক পুজো হয় এখন। এখানকার কর্মীরা বলেন, বহু আগে এখানে […]
বৈদ্যবাটিতে পুকুর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার , এলাকায় চাঞ্চল্য
হুগলী, ১৪ অক্টোবর:- হুগলীর বৈদ্যবাটী পৌরসভার ১৪ নং ওয়ার্ডের রাজার বাগান এলাকার পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করলো শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার সকালে স্থানীয় বাসিন্দরা মৃতদেহটি পুকুরে ভাসতে দেখে । খবর জানাজানি হতেই বহু মানুষ ভীড় করেন পুকুর পাড়ে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওয়ালস্ হাসপাতালে পাঠায়। মহিলার পরিচয় জানার […]
আবারও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হলো বাংলা।
কলকাতা, ২৬ আগস্ট:- আবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হল বাংলা। বাংলাদেশের সঙ্গে এ রাজ্যের স্থলবন্দরগুলি দিয়ে ট্রাকে পণ্য রফতানি সংক্রান্ত কাজে স্বাচ্ছন্দ্য আনতে দিন কয়েক আগে রাজ্যের পরিবহণ দফতর অনলাইন স্লট বুকিং সিস্টেম বা ‘সুবিধা ভেহিকেলস ফেসিলিয়েশন সিস্টেম’ চালু করেছে। এই প্রকল্পের জন্য এবার স্বর্ণপদক পেল রাজ্যের পরিবহন দফতর। ইন্দোরে আয়োজিত ২৬ তম জাতীয় […]








