হুগলি , ৫ অক্টোবর:- গত 29 তারিখ কোন্নগর চটকল থেকে IPL বেটিং চক্রে জরিত সন্দেহে গ্রেফতার করা হয়েছিলো আটজন কে।একটি বাড়ি থেকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।সেদিন মূল পান্ডা রাহুল গুপ্তা পালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না।আজ ভোর রাতে কোন্নগর স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।ধৃতর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল,নোটবুক ল্যাপটপ। আজ ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে হানা দেয়। IPL এর বেটিং চলছিলো সেখানে। আটজনকে হাতে নাতে ধরা পড়লেও সেদিন এই মূল পান্ডা রাহুল পালিয়ে যায়।
Related Articles
৩৫ ভোগে তৃপ্ত হন হাওড়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির মা আনন্দময়ী।
হাওড়া, ৩ নভেম্বর:- এ বাড়ির মা তুষ্ট হন ৩৫ রকম ভোগে। হয়ে ওঠেন আনন্দময়ী। এমনই বিশেষত্ব বন্দ্যোপাধ্যায় বাড়ির কালীপূজার। হাওড়ার আন্দুল রাজবাড়ির সঙ্গে সখ্যতা এবং জীবনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কালীপ্রেম এ নিয়েই প্রায় ১৬২ বছর আগে শুরু হয়েছিল পারিবারিক এই কালীপূজা। যা ক্রমে এখন পারিবারিক উৎসবের চেহারা নিয়েছে মাকড়দহের ১২৬/১ নম্বর বাড়িতে এসে। ডোমজুড়ের বিপ্রন্নপাড়া, সেখানেই ছিল […]
মর্গে জমে থাকা দাবিহীন দেহ সৎকারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।
হাওড়া, ২৭ ডিসেম্বর:- হাওড়া মর্গে জমে থাকা দাবিহীন শতাধিক দেহ সৎকারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। রবিবার রাতে হাওড়ার শিবপুর শ্মশানঘাটে ওইসব বেওয়ারিশ দেহ পোড়ানো হয় প্রশাসনের উদ্যোগে। নির্দিষ্ট সময় অন্তর এই কাজ করা হলেও এবারে প্রশাসনের এই কাজ হাইকোর্টের নির্দেশ মেনে করা হয়নি বলে অভিযোগ তোলেন সুভাষবাবু। সোমবার তিনি শিবপুর শ্মশানঘাটে যান। […]
গঙ্গায় কুমির আতঙ্ক উত্তরপাড়ায়।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- কাটোয়া মুর্শিদাবাদে গঙ্গায় কুমির দেখা গেছে সম্প্রতি। হুগলির হিন্দমোটর উত্তরপাড়া এলাকার গঙ্গায় লম্বাটে একটি প্রাণীকে গঙ্গায় ভাসতে দেখা গেলো শুক্রবার। হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাট এলাকায় গঙ্গায় ভেসে থাকতে দেখা যায় একটি লম্বা কাঁটা যুক্ত লেজ ওয়ালা প্রাণীকে।কুমির আতঙ্ক ছড়ায়। ২০২১ সালে ৭ ডিসেম্বর শেওড়াফুলি কালিবাবুর ঘাটে একটি মৃত কুমির উদ্ধার করে বন […]









