হাওড়া , ৩ অক্টোবর:- গত বুধবার বেলুড়ে বন্ধ ঘর থেকে দুই অশীতিপর বৃদ্ধ বৃদ্ধার জোড়া পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বালির এমএলবি রোডে এক প্রৌঢ় এর দগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পেশায় ব্যাঙ্ককর্মী বিমল চন্দ্র মাঝি (৫৯) নামের ওই প্রৌঢ় এর দগ্ধ মৃতদেহ শুক্রবার রাতে উদ্ধার করা হয়। পাশেই ছিলেন তার ভাইপো। কিন্তু তিনি ঘটনার কোনও টের পাননি বলে দাবি করেছেন। বিমলবাবুর নভেম্বরে রিটায়ারমেন্ট ছিল। তিনি ডালহৌসির এক ব্যাঙ্কে কর্মরত ছিলেন। তিনি অকৃতদার ছিলেন। ভাইপো ও ভাইপোর স্ত্রীর কাছেই থাকতেন তিনি। পুলিশ সূত্রে জানা গেছে, বিমলবাবু পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে তিনি নিজের ঘরে গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Related Articles
করোনা পরিস্থিতিতে সরকার যদি আমাদের সহযোগিতা চান আমরা সহযোগিতা করতে রাজি – দিলীপ ঘোষ।
হাওড়া , ৯ মে:- একদিকে কোভিডের আক্রমণ, অন্যদিকে তৃণমূলের আক্রমণ চলছে। এই পরিস্থিতিতে আমরা দলের খারাপ ফল নিয়ে এখনও পর্যালোচনা করতে পারিনি। হাওড়ায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বিকেলে হাওড়ায় জেলা সদর কার্য্যালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন তিনি। হাওড়ায় ১৬-০ ফল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এর আগেও আমরা হাওড়ায় কোনওদিন […]
ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’।
হাওড়া, ১২ ডিসেম্বর:- রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ যাত্রা’ চলছে হাওড়াতেও। হাওড়া জেলায় আজ ‘ইনসাফ যাত্রা’র তৃতীয় দিন। উল্লেখ্য, ডিওয়াইএফআইয়ের টানা প্রায় ২ মাসের এই কর্মসূচি চলছে, যা আগামী ৭ জানুয়ারি ব্রিগেডে গিয়ে পৌঁছবে। Post Views: 266
রবিবার করোনায় মারা গেল আরও তিন , মৃতের সংখ্যা বেড়ে হল ৭ , আক্রান্তের সংখ্যা ৩৪১।
প্রদীপ সাঁতরা , ২২ মার্চ:- রবিবার করোনায় মারা গেল আরও তিন , মৃতের সংখ্যা বেড়ে হল ৭ , আক্রান্তের সংখ্যা ৩৪১ , বিশ্বে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়াল , আক্রান্তের সংখ্যা তিন লাখ। রবিবার জনতা কারফিউয়ের দিনেই তিন করোনা আক্রান্ত মানুষের মৃত্যু হল । আজ সকালেই বিহারের এক যুবকের মৃত্যু হয় এই ভাইরাসের আক্রমণে […]




