হুগলি , ২৮ সেপ্টেম্বর:- কৃষি আইনেরএর সমর্থনে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মীদের মিছিলে কালো পতাকা দেখালো স্থানীয় কৃষকরাl হুগলির সিঙ্গুরের গোপালনগরের সাউপাড়া এলাকায় l কৃষি আইনের সমর্থনে সানাপাড়া থেকে শুরু হওয়া মিছিল প্রথমে টাটা প্রকল্প দিয়ে যাবার সময় স্থানীয় কৃষকরা সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়েন, তাদের দাবি তাদের দেওয়া জমিতে শিল্প হলো না, এত বছর পরেও সরকার চাষযোগ্য করে না দেয়ায় সেখানে ফসল ফলাতে পাচ্ছে নাl বেনাবন হয়ে যাওয়ায় চরম সমস্যায় দিন কাটাচ্ছে তারাl কৃষকদের অভিযোগ শোনার পর গোপালনগর সাউপাড়া চত্বর দিয়ে মিছিল যাবার পথে কৃষি বিল আইনের প্রতিবাদে স্থানীয় কৃষকরা কালো পতাকা দেখায় যদিও পরে সাংসদ জানান কালোবাজারি যারা করে তারাই এই কালোপতাকা দেখিয়েছে কৃষকরা নয় পাশাপাশি তাঁর দাবি সিঙ্গুর থেকে উত্থান শুরু হয়েছিল মমতা ব্যানার্জির,২০২১এর নির্বাচনে সেই সিঙ্গুর থেকেই পতন হবেl কৃষকরা চেয়ার থেকে টেনে নামিয়ে দেবেl যদিও কৃষকদের দাবি তারা এই জমিতে এখন শিল্প চাইl
Related Articles
দুরন্ত হিটম্যান , পোলার্ড-হার্দিক তাণ্ডবে শীর্ষে মুম্বই ।
স্পোর্টস ডেস্ক , ২ অক্টোবর:- আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথমে ব্যাটে নেমে ৪৫ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত শর্মা। আটটি চার ও তিনটি ছয় মারেন তিনি। একইসঙ্গে আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেন হিটম্যান। ইনিংসের মাঝে রান রেট কিছুটা […]
কারখানায় অক্সিজেনের সিলিন্ডার ফেটে মৃত এক, জখম তিন।
সুদীপ দাস, ৪ আগস্ট:- কারখানায় অক্সিজেনের সিলিন্ডার ফেটে মৃত এক। ঘটনায় গুরুতর জখম তিনজন। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার নারায়ন অক্সিজেন নাম একটি অক্সিজেন তৈরীর কারখানায়। এদিন সিলিন্ডারে অক্সিজন ভরার সময় হঠাৎই একটি সিলিন্ডার ফেটে যায়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে মৃত্যু হয় কালিপদ মাঝি(২৫) নামে এক কর্মীর। সেসময় সেখানে উপস্থিত […]
কালীপূজার আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি সহ বারুদ উদ্ধার বেলদা তে
পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর:- কালিপূজা ও দীপাবলির আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বেলদা থানার পুলিশ। শনিবার দুপুর নাগাদ বেলদা থানার গুড়দলা এলাকা থেকে থেকে সতেরো বস্তা বাজি তৈরির কাঁচামাল, সালফার সহ নিষিদ্ধবাজি উদ্ধার করে বেলদা থানার পুলিশ। একই সাথে বেশ কয়েক কেজি বারুদ ও উদ্ধার করা হয় এদিন। গোপন সূত্রে খবর পেয়ে থানা […]









