হাওড়া , ২৮ সেপ্টেম্বর:- জাল নোট পাচারের দায়ে কারাদণ্ড হল প্রসেনজিৎ সিংহ নামের এক যুবকের। সোমবার হাওড়ার প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক শর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই রায় দেন। সরকারি আইনজীবী সৌমেন সেন জানান, দোষীর বিরুদ্ধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসেনজিতের বাড়ি মালদার বৈষ্ণবনগরে। গত ২০১৬ সালের ৮ নভেম্বর দুপুর প্রায় ১টা নাগাদ সে ডাউন মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে ৫০০ টাকার জাল নোট নিয়ে হাওড়া স্টেশনে আসে। তার উদ্দেশ্য ছিল সেই জালনোট নিয়ে চেন্নাইয়ে চলে যাবে। গোপন সূত্রে রেল পুলিশ খবর পায় জাল নোট নিয়ে ডাউন মালদা – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে আসছে সে। ট্রেন হাওড়ায় ঢুকতেই তাকে হাওড়া স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ১ হাজার ১৬০টি পাঁচশো টাকার জাল নোট। এরপর তাকে জেলে রেখেই চলে বিচারপর্ব। সোমবার তার শাস্তি ঘোষণা করেন বিচারক। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৮৯বি এবং ৪৮৯সি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
Related Articles
ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে শ্রীরামপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ।
হুগলি, ১৫ জুলাই:- ভুয়ো ভ্যাকসিন কান্ড এবং ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে আজ শ্রীরামপুর কোর্টের কাছে বিজেপির শ্রীরামপুর জেলা সাংগঠনিক দলের পক্ষ থেকে প্রতিবাদে অবস্থান ধরনা অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে বলতে গিয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু অভিযোগ করেন যে বর্তমানে ভ্যাকসিন নিয়ে ব্যাপক দলবাজি হচ্ছে পয়সার বিনিময়ে ভ্যাকসিন দেয়া হচ্ছে। যারা পয়সা দিতে […]
ডানকুনিতে বিজয়বর্গীয়র পাল্টা, গলায় গামছা ও দই চিড়ে খেয়ে এনআরসির প্রতিবাদ তৃনমূলের।
হুগলি,১০ ফেব্রুয়ারি:- বাংলায় এসে রাস্তায় আচমকাই তার চোখে পরে কিছু মানুষ তাদের গলায় গামছা পরা রাস্তার ধারে বসে দই চিড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরই কৈলাস বিজয়বর্গীয় একটি কর্মী সভায় বলেন দই চিড়ে খাওয়া মানুষগুলো ওপার বাংলা থেকে এসেছে ওরা বাংলাদেশি।আর বিজয়বর্গীর এই উক্তির পরই রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। এর পরই পাল্টা গলায় […]
আরামবাগ সাংগঠনিক বিজেপির কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত।
আরামবাগ, ১০ জুলাই:- হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেলো। এদিন প্রশিক্ষণ শিবিরে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী ও তার বিচারধারা নিয়ে প্রশিক্ষণ দেন রাজ্য বিজেপির অন্যতম নেতা রন্তিদেব সেনগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার কনভেনার আলোক কুমার দোলুই, যুব নেতা বিশ্বজিৎ ঘোষ, বিজেপি নেতা অসিত […]



