হাওড়া , ২১ সেপ্টেম্বর:- গঙ্গায় ভাটার কারনে হাওড়া পুর এলাকায় পানীয় জল সরবরাহের কিছু সমস্যা দেখা দিয়েছে। এইজন্য পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে পাইপ লাইন জরুরি ভিত্তিতে মেরামতি করার প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণে আগামি এক সপ্তাহ জল সরবরাহের সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সকালে জল সরবরাহ হবে ৬টা থেকে ৮টা পর্যন্ত, দুপুরে ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যেয় ৭টা থেকে ৯টা পর্যন্ত। কাজ শেষ হলে আগের মতোই নির্দিষ্ট সময়ে জল সরবরাহ করা হবে বলেও পুরনিগম সূত্রে জানানো হয়েছে।
Related Articles
হাওড়াতেও ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন।
হাওড়া, ৫ অক্টোবর:- দশমীর সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে হাওড়ার বিভিন্ন ঘাটে। বাড়ির প্রতিমা ছাড়াও অনেক ক্লাব বারোয়ারির প্রতিমাও আজ নিরঞ্জন হচ্ছে। বিসর্জনকে কেন্দ্র করে পুরনিগম একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। গঙ্গায় ফেলা প্রতিমার কাঠামো দ্রুত তোলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। জলে কাঠামো যাতে বেশী দূর ভেসে না যায় তার জন্যও ব্যবস্থা করা হয়েছে। হাওড়া […]
রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ঘাতক বাসে ভাঙচুর। আটক চালক সহ বাস।
হাওড়া, ১৭ জুন:- রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ঘাতক বাসে ভাঙচুর। আটক চালক সহ বাস। হাওড়ার সাঁতরাগছি স্টেশনের সামনে গতকাল রাতে বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। রবিবার রাতে বাস পার্কিংয়ের সময় কর্তব্যরত ট্রাফিক হোম গার্ড শচীন রজক (২৭) এর উপর দিয়ে চলে যায় বাস। আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে হাওড়ার আন্দুলের এক […]
সাইক্লোন ইয়াশ সতর্কতা , বাতিল ট্রেন।
হাওড়া , ২২ মে:- ‘ইয়াশ’ সাইক্লোনের সতর্কতা হিসেবে হাওড়ার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। আগামী ২৫, ২৬ ও ২৭মে, ০২০৭৩ আপ ও ০২০৭৪ ডাউন হাওড়া-ভুবনেশ্বর, ০২০৮৭ আপ ও ০২০৮৮ ডাউন হাওড়া-পুরী, ০২৭০৩ আপ ও ০২৭০৪ ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ, ০২৮২১ আপ ও ০২৮২২ ডাউন হাওড়া-চেন্নাই, ০২৮৭৩ আপ ও ০২৮৭৪ ডাউন হাওড়া-যশবন্তপুর, ২৫ ও ২৬মে, […]








