স্পোর্টস ডেস্ক, ২১ সেপ্টেম্বর:- এটিকে-মোহনবাগানে এলেন ব্র্যাডেন ইনম্যান। গত মরসুমে অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব ব্রিসবেন রোয়ারের হয়ে খেলেছেন মাঝমাঠের এই ফুটবলার। রোয়ারের জার্সিতে ২৫ ম্যাচ খেলে গোল করেছেন চারটি। সোমবার ব্রিসবেন রোয়ার ক্লাবের টুইটার হ্যান্ডলে ইনম্যানের ট্রান্সফারের কথা জানানো হয়েছে। কত টাকার বিনিময়ে তাঁকে রোয়ার থেকে এটিকে-মোহনবাগানে আনা হল, সেই বিষয়ে কিছু জানা যায়নি। এটিকে-মোহনবাগানের সপ্তম বিদেশি ফুটবলার তিনি। তাঁর আগে ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, এডু গার্সিয়া, জাভি হার্নান্দেজ, তিরি, কার্ল ম্যাকহিউকে সই করানো হয়েছে। মাঝমাঠের সৃজনশীল ফুটবলার ইনম্যান। ইংল্যান্ডের নিউ ক্যাসল ইউনাইটেডের অ্যাকাডেমি থেকে তাঁর উত্থান। ইংল্যান্ডের একাধিক লোয়ার ডিভিশন ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। স্কটল্যান্ড যুব দলের হয়েও প্রতিনিধিত্ব করেন তিনি।
Related Articles
দলের নির্দেশেই পদত্যাগ, আবারও একইভাবে পুনর্বহাল শ্রীরামপুরের পুরপ্রধান।
হুগলি, ২৭ জুন:- লোকসভা ভোটের আগে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির ইলেকশন এজেন্ট এর জন্য তাকে নির্বাচিত করে দল। দলের নির্দেশ মতোই শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা তার পুরপ্রধান পথ থেকে ইস্তফা দিয়ে কল্যাণ ব্যানার্জির নির্বাচনী এজেন্ট হন। তারপরেই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন কল্যাণ ব্যানার্জি। আবারো পুনরায় দলের নির্দেশ মতোই ক্ষমতায় আসেন গিরিধারী সাহা। […]
পুলিশ কর্মীদের পাশে এসে দাঁড়ালেন কালোয়ার ওয়েলফেয়ার সোসাইটি ।
তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- করোনা প্রতিরোধে অক্লান্ত এবং নজিরবিহীনভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবা করেছেন করেছেন আমাদের পুলিশ বাহিনী ।যে সমস্ত পুলিশকর্মীরা দিনরাত এক করে এই মারণ রোগ প্রতিরোধে এগিয়ে এসেছেন তা প্রশংসার যোগ্য আর এই সমস্ত পুলিশ কর্মীদের পাশে এসে দাঁড়ালেন কালোয়ার ওয়েলফেয়ার সোসাইটি । তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত আমাদের পুলিশ কর্মচারীরা এই ভয়ংকর […]
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনীতি ছেড়ে মিমিক্রি প্রফেশনটাকে বেছে নেওয়া: নিশীথ প্রামাণিক।
হাওড়া, ৮ মে:- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনীতি ছেড়ে মিমিক্রি প্রফেশনটাকে বেছে নেওয়া। উনি দেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল পর্যন্ত সকলের মিমিক্রি করে বেড়াচ্ছেন। এসব ওনার সাজেনা। উনি বিধায়কদের সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করছেন। প্রচারের গাড়ি থেকে নিচে নামিয়ে দিচ্ছেন। আর ওনার ডোমজুড় কেন্দ্রের মানুষ গত চারদিন থেকে পানীয় জল পর্যন্ত পাচ্ছেন না। বুধবার বিকেলে প্রচারে […]








