হুগলি , ২০ সেপ্টেম্বর:- রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে করোনা কালে সামাজিক দূরত্বকে শিকেয় তুলে চুঁচুড়া র পথে নামলো তৃণমূলের জন জোয়ার। এদিন সকাল থেকে সাময়িক বৃষ্টি কে উপেক্ষা করেই শুরু হলো প্রতিবাদী মিছিল। প্রসঙ্গত , কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে এদিন পথে নামলো তৃণমূল কংগ্রেস। অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি করণ করছে কেন্দ্র , পাশাপাশি কেন্দ্রের কাছ থেকে সঠিক টাকা রাজ্য পাচ্ছেনা বলেই এদিনের মিছিল থেকে অভিযোগ করেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব। এদিন চুচুড়ার তালডাঙ্গা থেকে শুরু হওয়া ওই প্রতিবাদী মিছিল চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে শেষ হয়।
Related Articles
রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা, তৃণমূলের বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
কোচবিহার,৮ ডিসেম্বর:- বেশ কয়েকদিন থেকে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙ্গা। শনিবার মাথাভাঙা ১ নং ব্লকের কেদার হাট গ্রাম পঞ্চায়েত এলাকার কেদারহাট বাজারে রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর অভিযোগ ওঠে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। কিন্তু সেই উত্তেজনা থামতে না থামতেই শনিবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকর্মীর মোট ৫টি বাড়ি ও ২টি দোকান […]
করোণা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নোবেল জয়ী অমর্ত্য সেন।
কলকাতা, ৯ জুলাই:- নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন করোনা আক্রান্ত হয়ে শান্তিনিকেতনের বাড়িতে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজ্য সরকার নিয়মিত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। প্রয়োজন হলে অমর্ত বাবুকে দ্রুত কলকাতায় নিয়ে আসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে বলে নবান্ন […]
হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাট থেকে দেহ উদ্ধার।
হাওড়া , ৯ মার্চ:- অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে। দেহটি অন্য কোথা থেকেও জোয়ারের জলে ভেসে এসেছিল বলে অনুমান করা হচ্ছে। রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পোর্ট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহ সনাক্তকরণের চেষ্টা চলছে। Post Views: 353







