হুগলি , ১৯ সেপ্টেম্বর:- জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুনাল ঘোষ। এদিন পীরজাদা ত্বহা সিদ্দিকীর সাথে দেখা করতে ফুরফুরা শরীফে আসেন তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষ। এদিনের সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই জানা গেছে। এদিন কুনাল ঘোষকে ফুরফুরা শরীফের বিভিন্ন এলাকা নিজে ঘুরিয়ে দেখান পীরজাদা ত্বহা সিদ্দিকী। কিন্তু ফুরফুরা শরীফের সাথে রেল সংযোগ এখনো ঠিক ভাবে না হওয়ার আক্ষেপের কথাও জানান পীরজাদা ত্বহা সিদ্দিকী।
Related Articles
রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি।
কলকাতা, ৩ জুলাই:- রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার সিদ্ধান্তে বিরোধিতা করতে চলেছে বিজেপি। আগামী মঙ্গলবার রাজ্যের আইন সভার দ্বিতীয় কক্ষ তৈরির ব্যাপারে নতুন করে বিল আনতে চলেছে সরকারপক্ষ। বিধানসভায় ওই বিলের ওপর আলোচনার সময় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি ওই বিলের বিরোধীতা করবে বলে দলের পরিষদীয় নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন রাজ্যে বিধান পরিষদ […]
প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী তুফানগঞ্জের যুবক।
কোচবিহার,১৬ ফেব্রুয়ারি:- ব্যর্থ প্রেমের আঘাত হৃদয় চূর্ণ-বিচূর্ণ করে দিতে সর্বদাই পটু। তবে অতিরিক্ত ভালোবাসে আঘাত শুধু হৃদয় না, প্রভাব ফেলে মস্তিষ্কে। এমনই এক মর্মান্তিক ঘটনার শিকার হয়ে প্রান হারালেন তুফানগঞ্জের এক যুবক। মৃত ওই যুবকের নাম সমির পন্ডিত( ২৩)। তার বাড়ি তুফানগঞ্জ ২নং ব্লকের অন্তর্গত বক্সিরহাটের ভানুকুমারি ৩ নং এলাকায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে […]
হাওড়া ও হুগলিতে বিকেল থেকেই নামলো ঝড়বৃষ্টি।
হাওড়া, ২৭ এপ্রিল:- প্রবল ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহকারে বৃষ্টি হলো হাওড়ায়। বৃহস্পতিবার বিকালেই হাওড়া শহরের বুকে কার্যত রাতের অন্ধকার নেমে আসে। গোটা আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সঙ্গে ছিল দমকা ঝোড়ো বাতাস। এরসাথেই নামে ঝমঝমিয়ে বৃষ্টি। গরমে যখন গোটা শহর হাঁসফাঁস করছে তখন প্রতীক্ষিত এই ঝড় বৃষ্টি মানুষকে সাময়িক স্বস্তি দিয়েছে। খুশি হাওড়া শহরবাসী। Post […]









