কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- রাজ্যে বৈদ্যুতিন গাড়ির ব্যবহারকে আরও জনপ্রিয় করে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এই লক্ষ্যে শহর ও শহরতলীর পেট্রোল পাম্পগুলিতে বৈদ্যুতিন গাড়ির চার্জিং এর ব্যবস্থা করতে রাজ্য পরিবহণ দফতর পেট্রোল পাম্প মালিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসবে। রাজ্যের পরিবহন সচিব প্রভাত কুমার মিশ্র জানিয়েছেন পরিবহন দপ্তর বর্তমানে শহরে ৮০ বৈদ্যুতিন ই বাস চালাচ্ছে। ২০৩০ সালের মধ্যে রাষ্ট্রায়ত্ত পরিবহন নিগমগুলির ৫ হাজার ই বাস রাস্তায় নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এ ধরনের বাস চার্জিং কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
Related Articles
সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ পান্ডুয়া।
হুগলি , ৪ আগস্ট:- পান্ডুয়া থানার তিন্নার দেশবন্ধু এলাকায় আদিবাসীদের নায়ক সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ। এদিন তিন্নার দেশবন্ধু এলাকায় জিটি রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সকালে প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি অশ্বাসে অবরোধ ওঠে । এদিন জাতীয় পতাকা ও তীর-ধনুক হাতে অবরোধ করে আদিবাসীরা। Post Views: 417
পাড়ার ক্লাবে নয়, গত সাত বছর ধরে বাড়িতেই থিমের মন্ডপ বানিয়ে পুজো করে আসছেন সালকিয়ার দাস পরিবার।
হাওড়া,২৮ জানুয়ারি:- আমরা মূলত পাড়ার ক্লাবে বা বারোয়ারিতে থিম পুজো দেখে অভ্যস্ত। কিন্তু, বসত বাড়িতেই যদি মস্ত থিমের মন্ডপ বানিয়ে পুজো হয় তা একটু অন্য স্বাদের বইকি। হ্যাঁ, হাওড়ার সালকিয়ার দাস পরিবার গত সাত বছর ধরে বাগদেবীর পুজোয় বাড়ির মধ্যেই থিমের মন্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে। বাড়ির পুজোয় যেখানে সাবেকিয়ানা দেখে আমরা […]
মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও কিছু অবিবেচক মানুষের এখনো টনক নড়েনি।
চিরঞ্জিত ঘোষ,১৩ এপ্রিল:- করোনার ভয়াবহতা থেকে এবং এই মরণব্যাধী করোনার থাবা থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে গতকাল রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে যারা রাস্তায় বেরোবে প্রত্যেককে মাক্স পরতে হবে এবং যে সমস্ত দোকানদার জরুরি সেবার জন্য যাদের দোকান খুলতে হচ্ছে সেই সমস্ত দোকানদারদের অবশ্যই মাস্ক পরে দোকানদারি করতে […]








