হাওড়া , ১৬ সেপ্টেম্বর:- হাওড়ার রানীহাটিতে মঙ্গলবার মধ্যরাতে একটি গ্যাস সিলিন্ডারের গাড়িতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ঝুপড়ি ঘরেও। তবে হতাহতের খবর নেই। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গ্যাস সিলিন্ডার বোঝাই লরিতে রাত ১২ – ২৫ মিনিট নাগাদ আগুন লাগে। ৬ নম্বর জাতীয় সড়কের উপর রানিহাটি মোড়ে ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি বাস স্ট্যান্ডে ধাকা মারে বলে অভিযোগ। এরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে লরিটি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটিতে প্রায় শ’খানেক কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গেছে।
Related Articles
বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর।
সুদীপ দাস, ২৭ মার্চ:- বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেলো দুই কিশোর। ঘন্টা কয়েকের তল্লাশির পর দু’জনের মৃতদেহ উদ্ধার। রবিবার দুপুরে অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কেওটা চুনি মিঁঞার ঘাটে। মৃতদের নাম গোলু পাশওয়ান (১৫) এবং অনিকেত প্রসাদ (১৬)। গোলু চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। দুজনেরই বাড়ি ব্যান্ডেল লোকোপাড়া মানসপুর বস্তি এলাকায়। […]
উড়িষ্যার গাঁজা বাংলায়।
হুগলি, ১০ মার্চ:- গাঁজা পাচারকারীদের বড়সড় চক্র ধরা পড়লো পান্ডুয়ায়। হুগলি গ্রামীন পুলিশের বিরাট বড় সাফল্য। উড়িষ্যা থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি সাতজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আটক হয়েছে চারটি চারচাকা গাড়ি। পান্ডুয়ার জামগ্রামে একটি গোডাউনে গাঁজা মজুত করা হত বলে অভিযোগ। সেই গোডাউনের […]
সাধন পান্ডের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার হাফ ছুটি ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২০ ফেব্রুয়ারি:- প্রয়াত ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার হাফছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দফতরের বিজ্ঞপ্তি দিয়ে ‘হাফছুটি’র কথা ঘোষণা করে। সমস্ত সরকারি অফিস, স্কুল, পুরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল আগামীকাল দুপুর দুটো থেকে বন্ধ থাকবে। এদিন সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান রাজ্যের ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী। দীর্ঘদিন ধরে […]









