কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- করোনা আবহে শহরের গঙ্গার ঘাটগুলিতে আগামীকাল মহালয়ার দিন তর্পনের অনুমতি দেওয়া হলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুরসভা। সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার তর্পণ করতে হবে। যে কোনো মানুষ গঙ্গার ঘাটে এসে তর্পণ করতে পারেন তবে নিকটবর্তী মানুষের থেকে ন্যূনতম ৬ ফুট দূরত্ব বজায় রেখেই তর্পণ করতে হবে। মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে ঘাটগুলিতে নজরদারি থাকবে। তর্পণকারীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য থাকবেন পুর আধিকারিক ও প্রশাসকবোর্ডের সদস্যরা। যে কোনোরকম দুর্ঘটনা এড়াতে ঘাটগুলিতে মোতায়েন থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কলকাতা পুরসভার তরফে আজ শহরের সব গঙ্গার ঘাটগুলি ভালোভাবে পরিষ্কার করা হয়।
Related Articles
মৃৎশিল্পীদের শিল্পীভাতা ও সরকারি ঋণের ব্যাবস্থা করুক সরকার , এমনই দাবি আরামবাগের শিল্পীদের।
মহেশ্বর চক্রবর্তী, ৭ সেপ্টেম্বর:- দ্বারকেশ্বর নদীর পাড়ে সারি সারি কাশফুল ফুটেছে। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসছে। কিন্তু হুগলি জেলার আরামবাগের রামপাড়ায় বিষাদের সুর। ঠাকুর গড়ার বরাত এখনো সেই ভাবে না আশায় হতাশায় মৃৎশিল্পীরা। দ্বারকেশ্বর নদীর পাড়ে অবস্থিত রামপাড়ায় কয়েশো মৃৎশিল্পী পরিবারের বাস।করোনা পরিস্থিতিতে পুজোর ঠাকুর গড়ার কাজ অনেকটাই ধীর গতিতে চলছে। দুই একটা যা […]
হুগলির আম পাড়ি দিচ্ছে বিদেশেও, খুশি আম চাষিরা।
প্রদীপ বসু, ২২ মে:- এবার হুগলি জেলার আম পাড়ি দিচ্ছে বাইরের রাজ্যের সাথে বিদেশেও খুশির হাওয়া চাষী মহলে। ভিন রাজ্য থেকে বিদেশ পাড়ি দিচ্ছে হুগলির আম। আর এতেই খুশির হওয়া চাষী থেকে ব্যাবসায়ী মহলে। আম ব্যাবসায়ীরা জানাচ্ছে এবার আম পাড়ি দিচ্ছে রাজস্থান, ছত্রিশগড়, বিহার, ঝারখন্ড সহ বিভিন্ন রাজ্য ও বিদেশে।মালদার পর সব থেকে বেশি আমের […]
শিল্প নিয়ে ভাঙা রেকর্ড বেশীদিন চলবে না , গুরাপে এসে বিস্ফোরক শুভেন্দু।
হুগলি, ১০ নভেম্বর:- আগে বেআইনি ঘাট থেকে লোকালই তোলা তুলতো, পুলিশ রাস্তায় তোলা তুলতো। এখন সেন্ট্রালি ভাইপো তোলা তুলবে। গোটা রাজ্যের সমস্ত যত বালি, পাথর খাদান এক জায়গায় সেন্ট্রালি করতে হবে। রাস্তায় যেটা ২০০, ৫০০ নিতো সেটা আর হবে না। সবাই একসঙ্গে এক জায়গায় সেন্ট্রালি জমা করবে, কালীঘাটে যাবে। এদিন গুড়াপে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে […]






