হাওড়া , ১৩ সেপ্টেম্বর:- কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জাপানি গেট থেকে কাটলিয়া অবধি মহামিছিল হল মন্ত্রী তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। প্রতিবাদ মিছিল কার্যত এদিন জনজোয়ারের চেহারা নেয়। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন কোভিড পরিস্থিতিতে সংক্রমণের কারণে তৃণমূলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে তাদের সাহায্য করছিল। কোনওরকম রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস এই সময় নেয়নি। যদিও রাজ্যের কিছু বিরোধী রাজনৈতিক দল এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যে অশান্তি পাকানোর চক্রান্ত করেছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই চক্রান্তের প্রতিবাদ জানাতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এই প্রতিবাদ মিছিল করেছি।
Related Articles
এই প্রথম অত্যাবশ্যকীয় কাজের সাথে যুক্ত কর্মচারীরা দিতে পারবেন ভোট।
কলকাতা , ২ মার্চ:- অত্যাবশ্যক কাজের সাথে যুক্ত কর্মচারীরা এবার থেকে নিজের ভোট দিতে পারবেন। এমনটাই জানালো নির্বাচন কমিশন। এতদিন পর্যন্ত অত্যাবশ্যক কাজের সাথে যুক্ত কর্মীরা নিজেদের অফিসের কাজের জন্য নিজেদের কেন্দ্রে ভোটের দিন ভোট দিতে পারতেন না। এবার থেকে তারা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল ভোট কর্মী ছাড়া […]
যাদের হাতে ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটেছে সেই গাড়ি চালকদেরই হাওড়ায় সচেতনতার ক্লাস নিলেন ট্রাফিক পুলিশের কর্তারা।
হাওড়া,১ মার্চ:- শহরের রাস্তায় স্টিয়ারিং হাতে যারা কোনও না কোনও দুর্ঘটনার কবলে পড়েছেন এমন গাড়ি চালকদেরই ডেকে সচেতনতার ক্লাস নিলেন হাওড়া সিটি ট্রাফিক পুলিশের কর্তারা। সড়ক দুর্ঘটনা কমাতে আরও একবার ইতিবাচক পদক্ষেপ নিলেন তাঁরা। বিভিন্ন সময় রাস্তায় দুর্ঘটনা ঘটলে কাজ করে পুলিশের ফ্যাটাল সেল।শনিবার হাওড়ার ট্রাফিক হেড কোয়ার্টারে গাড়ি চালকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত […]
১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল দীঘাগামী বাস, আহত প্রায় ৪০।
হাওড়া, ৮ আগস্ট:- নদীয়া থেকে দীঘা বেড়াতে যাওয়ার পথে হাওড়ার বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে গেল পর্যটকদের বাস। সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে। স্থানীয় বাগনান থানা ও ট্রাফিক পুলিশের তৎপরতায় দ্রুত আহতদের বাগনান গ্রামীণ হাসপাতাল এবং উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে […]




