বাঁকুড়া , ৭ সেপ্টেম্বর:- করোনা সংক্রমণ ঠেকাতে সাপ্তাহিক লকডাউন চলছে রাজ্য জুড়ে । আজ সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে কোতুলপুর থানার পুলিশের নজরে আসে ট্রাকভর্তি আলু। সাতসকালে আলু ভর্তি গাড়ি আটক করলো কোতুলপুর এর আকরগেরিয়া চেকপোষ্টে। জয়পুর থেকে একটি আলু ভর্তি গাড়ি গুয়াহাটি যাচ্ছিল এবং অপর একটি গাড়ি ময়নাপুর থেকে আসাম যাচ্ছিল ট্রাকভর্তি আলু নিয়ে যাওয়ার পথে কোতুলপুর এর অক্ষর গেড়িয়া চেকপোস্টের নিকট দুটি গাড়ি আটকায় কোতুলপুর থানার পুলিশ। চালকদের সাথে কথা বলে জানা যায় এই দেশের আলু অন্য দেশে নিয়ে যাওয়া যাবে না এইরকমই জানাচ্ছেন গাড়ি চালকরা তাই গাড়ি দুটিকে কোতুলপুর থানার পক্ষ থেকে আটক করা হয়েছে।
Related Articles
পরীক্ষা ব্যবস্থা দেখতে জেলা সফরে পর্ষদ সভাপতি।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে জেলাসফর শুরু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ সকাল থেকে মালদহের একাধিক স্কুল পরিদর্শন করেন তিনি। বিভিন্ন স্কুলে গিয়ে সেখানকার প্রধান শিক্ষক এবং ভেন্যু ইনচার্জদের সঙ্গে কথা বলেন রামানুজবাবু। পরীক্ষার্থীদের বসার ঘর, সিসি ক্যামেরা, শৌচাগার প্রভৃতির ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি। জেলা পরিদর্শন সম্পর্কে তিনি […]
“চলো গ্রামে” কর্মসূচীতে জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্তারা এবার গ্রামে গ্রামে।
হুগলি,১২ ডিসেম্বর:- “চলো গ্রামে” কর্মসূচীতে জেলা শাসক সহ জেলা প্রশাসনের কর্তারা এবার গ্রামে গ্রামে।সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা কতটা উপভোক্তাদের কাছে পৌঁছোচ্ছে তা সরে জমিনে প্রশাসনের কর্তারা সরাসরি তাদের কাছেই গিয়ে শুচছেন।উন্নত নাগরিক পরিষেবার জন্য জনশুনানীর পাশাপাশি সরকারী পরিষেবা শিবির চলবে।আজ কাল দুদিন দিনরাত ধরে চলবে এই কর্মসূচী।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গোটা সচিবালয় মন্ত্রীসভা নিয়ে জেলায় জেলায় […]
রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৩ মে:- রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কোনো তরফেই কিছু না জানানো হলেও রাজ্যপাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর রাজভবনে রাজ্যপাল […]










