বাঁকুড়া , ৭ সেপ্টেম্বর:- করোনা সংক্রমণ ঠেকাতে সাপ্তাহিক লকডাউন চলছে রাজ্য জুড়ে । আজ সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে কোতুলপুর থানার পুলিশের নজরে আসে ট্রাকভর্তি আলু। সাতসকালে আলু ভর্তি গাড়ি আটক করলো কোতুলপুর এর আকরগেরিয়া চেকপোষ্টে। জয়পুর থেকে একটি আলু ভর্তি গাড়ি গুয়াহাটি যাচ্ছিল এবং অপর একটি গাড়ি ময়নাপুর থেকে আসাম যাচ্ছিল ট্রাকভর্তি আলু নিয়ে যাওয়ার পথে কোতুলপুর এর অক্ষর গেড়িয়া চেকপোস্টের নিকট দুটি গাড়ি আটকায় কোতুলপুর থানার পুলিশ। চালকদের সাথে কথা বলে জানা যায় এই দেশের আলু অন্য দেশে নিয়ে যাওয়া যাবে না এইরকমই জানাচ্ছেন গাড়ি চালকরা তাই গাড়ি দুটিকে কোতুলপুর থানার পক্ষ থেকে আটক করা হয়েছে।
Related Articles
বাসুমতি চালের জায়গা নিতে চলেছে হুগলি জেলার চুঁচুড়ামতি।
হুগলি, ১৪ সেপ্টেম্বর:- বাসমতি চালের জায়গা নিতে চলেছে এবার হুগলি জেলার চুঁচুড়ামতী।বিরিয়ানি হোক বা ফ্রায়েড রাইস সব ক্ষেত্রেই দরকার বাসমতি চালের। আর সেই চালের গন্ধ ও গন্ধেই মন ভরে ওঠে মানুষের। দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও এখন সুগন্ধি চালের বিশেষ চাহিদা।এই পরিস্থিতিতে বিখ্যাত বাসমতি চালের বাজারে থাবা বসাতে আসছে রাজ্যের নিজস্ব চাল চুঁচুড়ামতী চাল। রাজ্য ও […]
দুয়ারে সরকার শিবির থেকেই এবার জমির পাট্টার জন্য জানানো যাবে আবেদন।
কলকাতা, ২৮ অক্টোবর:- দুয়ারে সরকার শিবির থেকেই এবার জমির পাট্টার জন্য আবেদন জানানো যাবে। সরকারি জমিতে বসবাসকারিরাও পাট্টার জন্য আবেদন জানাতে পারবেন। রাজ্যজুড়ে ফের একবার দুয়ারে সরকার শিবির শুরু হতে চলেছে আগামী সপ্তাহে। সেখান থেকেই এই আবেদন জানানো যাবে বলে জানিয়ে দিল নবান্ন। শুধু তাই নয় বিপুল ছাড় সহ বকেয়া বিদ্যুত বিল মেটানো আর নতুন […]
দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম দশের তালিকায় রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়।
কলকাতা, ১৫ জুলাই:- দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম দশের তালিকায় রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় এবং একটি কলেজ স্থান পেয়েছে। গতকাল কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ণায়ক জাতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে সেরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ব বিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে অষ্টম স্থানে। রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছে যাদবপুর এবং […]





