হাওড়া , ৭ সেপ্টেম্বর:- হাওড়ার বাজার গুলিতে এখনও পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এখনও চড়া দামে তা বিক্রি করছে কিছু অসাধু বিক্রেতা। বাজারে আলু ও পেঁয়াজের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হাওড়ার বিভিন্ন বাজারেও অভিযান চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি)। রবিবার এই উদ্দেশ্যে অভিযান চালায় ইবি। ওইদিন হাওড়ার একাধিক বাজারে অভিযান চালায় তারা। হাওড়ার হরগঞ্জ বাজার, বেলুড় বাজার, বালি বাজার, কালিবাবুর বাজার, গোরা বাজার, রামরাজাতলা বাজার, বাঁকড়া বাজার এই সাতটি বাজারে অভিযান চালানো হয়। সেখানে বিক্রেতাদের সঙ্গেও তাঁরা কথা বলেন। আগামী দিনে আবারও অভিযান চালানো হবে বলে হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে।
Related Articles
তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ।
হুগলি , ১৮ সেপ্টেম্বর:- হুগলি জেলার আরামবাগ যেন এখন বারবার খবরের শিরোনামে চলে আসছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায়।এবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো আরামবাগের কালিপুর।অভিযোগ ওঠে এক বিজেপি কর্মীর উপর বৃহস্পতিবার গভীর রাতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী।হামলায় গুরুতর আহত হয় এক বিজেপি কর্মী।তাকে প্রথমে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে তাকে কোলকাতা হাসপাতালে স্থানান্তরিত […]
হাওড়া পুরসভার ইউটিউব চ্যানেল আত্মপ্রকাশ করলো।
হাওড়া, ২৪ মে:- সম্ভবত রাজ্যে প্রথম হাওড়া পুরসভার নিজস্ব ইউটিউব চ্যানেল আজ থেকে আত্মপ্রকাশ করলো। এই চ্যানেলের নামকরণ করা হয়েছে ‘এইচএমসি অফিসিয়াল’। বুধবার দুপুরে হাওড়া পৌরনিগমের প্রধান কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই চ্যানেলের সূচনা করেন পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। তিনি জানান, পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিস্তারিত আকারে ভিডিও সহ প্রতি সপ্তাহে এখানে আপলোড […]
মুড়ি,চিঁড়ের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে জি,এস,টি বসানোয় কেন্দ্রের তীব্র নিন্দা চন্দ্রিমার।
কলকাতা, ৬ জুলাই:- বাংলা সহ বিরোধী রাজ্যের অর্থমন্ত্রীদের আপত্তি অগ্রাহ্য করেই মুড়ি, চিঁড়ের মত সাধারণের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ওপর একতরফা ভাবে জিএসটি বসিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কেন্দ্রের এই আচরণের তীব্র নিন্দা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার নবান্নে গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগে জি এস টির হার নিয়েও সরব হন অর্থমন্ত্রী। তিনি বলেন, […]










