হুগলি , ৫ সেপ্টেম্বর:- বৃষ্টি হোক বা নাই হোক, টানা কয়েকবছর ধরে জল যন্ত্রনা সহ্য করতে হচ্ছে শ্রীরামপুর থানার রাজ্যধরপুর নতুন পাড়ার বাসিন্দাদের। বিগত কয়েকবছর ধরে জলবন্দি এই এলাকা। বছরে প্রায় ৮ মাসই জল জমে থাকে এখানের রাস্তায়। স্থানীয় পঞ্চায়েতকে বারংবার জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ। বর্তমানে এলাকাবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি কর্মীরা। তবে সরকারী হস্তক্ষেপ ছাড়া এখানকার জল যন্ত্রনা মেটানো সম্ভব নয় বলে দাবী বিজেপি কর্মীদের। তাঁরা বলেন এলাকার মানুষদের কথা না ভেবে এখানে নর্দমা বুঝিয়ে একের পর এক কারখানা হচ্ছে। যার ফলে জল জমছে এখানে। যদিও এবিষয়ে স্থানীয় পঞ্চায়েতের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
দীর্ঘ তিন মাসের বেতন না পাওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন বাঁকুড়া বিষ্ণুপুর পৌরসভার সাফাই কর্মী।
বাঁকুড়া, ৭ আগস্ট:- করোনা পরিস্থিতির মধ্যে কাজ করে চলেছেন বাঁকুড়া বিষ্ণুপুর পৌরসভার সাফাই কর্মীরা । কিন্তু দীর্ঘ ৪ মাস বেতন না পাওয়ার অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেছেন ঐ পৌরসভার 150 জন অস্থায়ী কর্মীসহ 204 জন সাফাই কর্মী। তাদের বকেয়া বেতনের দাবীতে তারা শুক্রবার পৌরসভার সামনে সাময়িক বিক্ষোভও দেখান। এই সাফাই কর্মীরা বিষ্ণুপুর শহরের জঞ্জাল সাফাই […]
গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি।
হাওড়া , ২৯ সেপ্টেম্বর:- থানায় অভিযোগ জমা পড়েছিল প্রায় মাসখানেক আগে। এরপর থেকেই তদন্ত শুরু হয়েছিল। পরে মন্ত্রীর নির্দেশের পর আরও তৎপরতা শুরু হয়। শেষমেশ বালির তোলাবাজি-কান্ডে গ্রেফতার হলেন অভিযুক্ত বিজেপি নেতা। তোলাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বালি বিজেপির মন্ডল-১ এর সভাপতি রাজা গোস্বামী। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বালি থানার পুলিশ […]
হারিট হাইস্কুলের বিজ্ঞান বিভাগের উদ্বোধনে সাংসদ রচনা।
হুগলি, ৮ জুলাই:- হুগলির দাদপুর এর হারিট হাই স্কুলের বিজ্ঞান বিভাগের উদ্বোধন হলো আজ। উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা, পোলবা দাদপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। হারিট হাই স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে […]







