কোচবিহার , ৩ সেপ্টেম্বর:- এক গৃহবধূর সোনার অলঙ্কার সহ ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার করা হল ছিনতাইয়ে ব্যবহার করা মোটর সাইকেলটিও। কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম তুহিন বড়ুয়া। সে কোচবিহার শহরের ভিআইপি মোড় এলাকার বাসিন্দা। গতকাল শহরের নিউটাউনের বুড়ার দোকান মোড়ে বিসি রোডের বাসিন্দা গৃহবধূ নীলিমা বর্মণের ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি মোটর সাইকেলে ৩ চেপে এসে ওই ছিনতাই করে পালিয়ে যায়। ওই সময় স্থানীয় এক বাসিন্দা তুহিন বড়ুয়াকে চিনতে পারেন। তাঁর সাথে কথা বলে পুলিশ তুহিনকে গ্রেপ্তার করেছে। সিজ করা হয়েছে ছিনতাই করা মোটর সাইকেলটিও। পুলিশ ওই ঘটনায় বাকি দুই অভিযুক্তকে ধরতে তুহিন বড়ুয়াকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে কোচবিহার শহরের মধ্যে এমন ঘটনা ঘটায় সাধারণ বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
Related Articles
পার্থর গ্রেফতারের পর নাম জড়িয়েছে দেহরক্ষী বিশ্বম্ভর বাবুরও।
হাওড়া, ২৬ জুলাই:- রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন বিশ্বম্ভর মন্ডল। পূর্ব মেদিনীপুরে বাড়ি হলেও তিনি সপরিবারে থাকেন হাওড়ার চ্যাটার্জিহাটের ব্রজনাথ লাহিড়ী লেনের বহুতল ফ্ল্যাটে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর নাম জড়িয়েছে বিশ্বম্ভর বাবুরও। তাঁর স্ত্রী ক্যামেরার সামনে না এলেও দাবি করেছেন সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁর স্বামীকে। বাড়ির পরিচারিকা জানান তিনি বিশেষ কিছুই […]
গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাওড়ায় সাংসদ অর্জুন সিং।
হাওড়া , ২৭ জানুয়ারি:- গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাওড়ার শ্রী জৈন হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভর্তি থাকা গুলিবিদ্ধ দলীয় কর্মীকে বুধবার বেলায় দেখতে যান বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং। দলীয় কর্মীকে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ঠাকুরের আশীর্বাদে গুলিবিদ্ধ প্রমোদ দুবে বেঁচে গিয়েছেন। তবে যারা গুলি চালিয়েছে, তারা বহাল তবিয়তে […]
হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি।
হুগলি,৪ এপ্রিল:- হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড এর উদ্যোগে লকডাউনে বাড়িতে আটকে থাকা গ্রামবাসীদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী দেওয়া শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কারখানা পার্শবর্তী হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি করা হয়েছে। এদিন কোম্পানির কর্ণধার শ্যাম সুন্দর চৌধুরীর নির্দেশে হিমাদ্রি ফাউন্ডেশনের সহায়তায় পরিবার পিছু দশ কেজি চাল, পাঁচ কেজি […]




