মালদা , ২ সেপ্টেম্বর:- পৃথকদুটি এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার হয়েছে চার অভিযুক্ত। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে ইংরেজ বাজারের যদুপুর এলাকায় হানা দিয়ে একজনকে সন্দেহ জনক অবস্থায় আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ। অপরদিকে গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই বাইক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র সস গ্রেফতার হয়েছে নূর আহমেদ। বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙা। বাইক সহ গ্রেফতার হয়েছে আজিম শেখ,ওলিউল্লা হক ও সাবিব শেখ। প্রত্যেকের বাড়ি গয়েশপুর এলাকায়।
Related Articles
কংসাবতী সেচ ক্যানেল ভেঙে বিপত্তি , জলমগ্ন কয়েটি গ্রাম।
বাঁকুড়া , ২৮ অক্টোবর:- কংসাবতি সেচ দফতরের ক্যানেলের একাংশ ভেঙে জল ঢুকতে শুরু করে বাঁকুড়ার জয়পুর ব্লকের জরকা ও গ্রামে। জল থইথই হয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে ওই সেচ ক্যানালে জল ছাড়া বন্ধ করেছে সেচ দফতর। উদ্যোগ নেওয়া হয় দ্রুত ক্যানেলের পাড় মেরামতির। স্থানীয় সূত্রে পাড় মেরামতির কাজ শুরু হয়েছে। […]
লিলুয়ায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ধৃত মোট ৪।
হাওড়া,১৭ ফেব্রুয়ারি:- হাওড়ার লিলুয়ায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়ালো চার। সোমবার দুপুরে হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান। শুক্রবার ওই ঘটনায় দুটি পরিবারের মধ্যে বিবাদ চরমে ওঠে। রবীন বর(২৫) নামে এক যুবককে ব্যাপক মারধর করা হয়। সেই ঘটনার পরেরদিন […]
গার্ডেনরিচ-কাণ্ডের জের, অবৈধ নির্মাণ বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে হাওড়া পুরসভা।
হাওড়া, ২০ মার্চ:- গার্ডেনরিচে নির্মীয়মাণ বাড়ি ভেঙে দুর্ঘটনার পরে এবার নড়েচড়ে বসলো হাওড়া পুরসভা। অবৈধ নির্মাণ বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে তারা। শহরের অবৈধ বাড়ির তালিকা দু-সপ্তাহের মধ্যে তৈরি করা হচ্ছে। পুলিশ ও পুরসভার আধিকারিকদের নিয়ে তৈরি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সমস্ত নির্মীয়মাণ বাড়ির সামনে তার পুরসভার অনুমোদিত নকশা টাঙিয়ে রাখতে হবে। অবৈধ নির্মাণ বন্ধের নোটিশ […]







