মালদা , ২ সেপ্টেম্বর:- পৃথকদুটি এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার হয়েছে চার অভিযুক্ত। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে ইংরেজ বাজারের যদুপুর এলাকায় হানা দিয়ে একজনকে সন্দেহ জনক অবস্থায় আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ। অপরদিকে গয়েশপুর এলাকায় হানা দিয়ে তিনটি চোরাই বাইক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র সস গ্রেফতার হয়েছে নূর আহমেদ। বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙা। বাইক সহ গ্রেফতার হয়েছে আজিম শেখ,ওলিউল্লা হক ও সাবিব শেখ। প্রত্যেকের বাড়ি গয়েশপুর এলাকায়।
Related Articles
স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো লাগানো বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ মার্চ:- সরকারের দেওয়া স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো লাগানো প্রসঙ্গে উদ্ভূত বিতর্ক নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে অহেতুক জল ঘোলা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তবে স্কুলের পোশাক বাধ্যতামূলক ভাবেননি সাদা করা নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি মমতা। তাঁর দাবি বাংলার নাম বিশ্বের দরবারে পৌঁছতেই স্কুলের পোশাকে বিশ্ব […]
কোভিড সতর্কতা। হাওড়ায় পুজো প্যান্ডেলগুলি নিজেদের উদ্যোগে জীবাণুমুক্তকরণ করছে পুরসভা।
হাওড়া , ১১ অক্টোবর:- কোভিড পরিস্থিতিতে আগামী দুর্গোৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে পুজো প্যান্ডেলগুলি জীবানু মুক্তকরণের কাজ করছে হাওড়া পুরনিগম। বর্তমানে সেই জীবানুমুক্তকরণের কাজ চলছে। পুজো শেষ না হওয়া পর্যন্ত চলবে এই জীবানু মুক্তকরণের কাজ। পুজোর সময় দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা দর্শন করতে পারে তারজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুরনিগমের দাবি। পুরনিগম সূত্রে […]
রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে রদবদল।
কলকাতা , ২০ মে:- রাজ্য সরকার প্রশাসনিক স্তরে দুটি রদবদল করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সংঘমিত্রা ঘোষকে তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিবের দায়িত্ব সামলাবেন। অপরদিকে আরও একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকি মহাপাত্রকে অর্থ দপ্তরের সচিব করা হয়েছে। Post Views: 366




