নবান্ন , ২ সেপ্টেম্বর:- বর্তমান অতিমারি পরিস্থিতি ও গন পরিবহন ব্যবস্থা মসৃণ না হওয়ায় রাজ্যের ৭৫ শতাংশ পরীক্ষার্থী গতকাল থেকে শুরু হওয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারেননি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ নবান্নে সাংবাদিকদের তিনি বলেন এখনই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের কাছে এই রাজ্য সহ অনেক রাজ্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানালেও তা মানা হয়নি। যে সব পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারলেন না তাদের জীবনের কথা মাথায় রেখে এই বিষয়ে আরও একবার ভেবে দেখা উচিত ছিল। আরো একবার সিদ্বান্ত পুনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন।
Related Articles
বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত ৩ সি,ই, এস,সি কর্মীকে এ আদালতে পেশ।
হাওড়া , ২৮ মে:- বুধবার বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যুর ঘটনায় সিইএসসি-র বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল কামাল আখতার, শান্তনু মাহাতো ও রাজনারায়ণ রায় নামের তিন সিইএসসি-র কর্মীকে। বেলুড় থানার পুলিশ আজ বৃহস্পতিবার এদের হাওড়া আদালতে পাঠায়। বুধবার এই ঘটনার পর সিইএসসি-র ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, “পুলিশকে […]
কোয়েস আর ইস্টবেঙ্গল সম্পর্ক শেষ হয়েও হইল না শেষ ।
স্পোর্টস ডেস্ক, ৩ মে:- ফেডারেশনের চিঠির উত্তর দিল ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে কোয়েস-এর। তবে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস এখনও থেকে গিয়েছে তাদের কাছেই। তাই ক্লাব লাইসেন্সিং-এর কথা মাথায় রেখে এআইএফএফ-এর তরফ থেকে জানতে চাওয়া হয় যে বিচ্ছেদের বিষয়টি কোন জায়গায় দাঁড়িয়ে? আসলে দুই সংস্থার মধ্যে বিচ্ছেদের কাগজপত্র চায় ফেডারেশন। যেখানে দুই পক্ষের সইও […]
বাঁকুড়ার সোনামুখীতে এসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন সেলিম।
বাঁকুড়া , ৬ ফেব্রুয়ারি:- দশ বছর তৃণমূল ও সাত বছর বিজেপি মানুষকে ধোঁকা দিয়েছে। শুধু এখানকার মাল ওখানে ও এখানকার মাল ওখানে। শোরুম দু’টো আলাদা, কিন্তু গুদামটা কালীঘাটে। তাই আমাদের গুদাম ও শোরুম দু’টোকেই দেখতে হবে’। শনিবার বাঁকুড়ার সোনামুখী বি.জে হাই স্কুলে দলীয় এক কর্মীসভায় কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন […]








