শিলিগুড়ি , ২৬ আগস্ট:- শিলিগুড়ি অদূরে ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার চুনাভাটিতে এক সরষের তেল প্যাকেটিংএর কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে এদিন ভোরবেলা ওই তেল কারখানায় আগুন লাগে। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশ ও দমকলকে।এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। এরপর দমকলকর্মীদের প্রায় দুঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ফলে ওই কারখানায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
মা সারদার স্মৃতিবিজড়িত সিঙ্গুরের ডাকাত কালীর মন্দির।
হুগলি, ১০ নভেম্বর:- প্রায় ৫০০ থেকে ৫৫০ বছর আগে সিঙ্গুরের ডাকাতকালি মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের পাশে পুরুসোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির। হাওড়া-তারকেশ্বর শাখার সিঙ্গুর রেলস্টেশনে নেমে হেঁটে অথবা টোটোয় চেপে মন্দিরে আসা যায়। প্রতিদিন হয় নিত্য পুজো। ডাকাতকালী মন্দির উন্নয়ন কমিটির মদনমোহন কোলে জানান, অসুস্থ ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে […]
বিধানসভায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল।
কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল। এখনও আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা না করা হলেও আলিপুরদুয়ারের এই বিধায়কই নতুন পিএসি মেয়ারম্যান হচ্ছেন বলে বিধানসভা সূত্রের খবর। তবে আনুষ্ঠানিকভাবে কোনওপক্ষের তরফে এই খবরে সিলমোহর দেওয়া হয়নি৷ জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। এই অবস্থায় কয়েকদিন […]
পার্কসার্কাস-কান্ডে নিহত রিমার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য সরকারের। পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১১ জুন:- পার্কসার্কাস কাণ্ডে নিহত রিমা সিং এর শোকার্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিমা সিংহের মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শনিবার ফোনে কথা বলেন। তাকে সমবেদনা জানান এবং তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে রিমা সিংহের ছোট ভাইকে হোম গার্ডে চাকরির আশ্বাস দেন। পাশাপাশি ৫ লক্ষ টাকা নগদ এদিন তুলে দেওয়া হয় পরিবারের […]






