দ:২৪পরগনা , ১৬ আগস্ট:- সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় কয়েক হাজার মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করে । সেই মত গভীর সমুদ্র পাড়ি দিয়েছিল মৎস্যজীবীরা । খারাপ আবহাওয়ার জন্য প্রশাসনের নির্দেশে মৎস্যজীবীরা যে যার ট্রলার নিয়ে বন্দরে ফিরছিল । গতকাল বিকাল চারটে নাগাদ গভীর সমুদ্রে ফিশিং করে ফেরার পথে পাল্টি খায় মাছ ভর্তি ট্রলার , এফ বি প্রসেনজিৎ । জম্বুদ্বীপের কাছে খারাপ অাবহাওয়ার কারনে উল্টে যায় ট্রলার । ১৫ জন মৎসজীবীর মধ্যে ১২ জনকে উদ্ধার করে এফ বি মহাদেব নামে একটি ট্রলার । এই ১২ জন মৎস্যজীবী ট্রলারের ডেকে বসে থাকায় সমুদ্রে ভাসতে থাকে, বাকি ৩ জন ছিল কেবিনে মধ্যে থাকায় এখনও পর্যন্ত ৩ জন মৎসজীবী নিখোঁজ রয়েছে । নিখোঁজ মৎস্যজীবীরা হলো কৃষ্ণ দাস (৪৮) বাড়ি শিবকালিনগর কাকদ্বীপ । প্রদ্বীপ বিশ্বাস (৩০) বাড়ি পশ্চিম গঙ্গাধরপুর কাকদ্বীপ । শিবু বিশ্বাস (55) বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রাম । আজ সকাল থেকে শুরু হবে উদ্ধার কাজ।
Related Articles
রাজ্য মন্ত্রিসভার নবনিযুক্ত মন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন।
কলকাতা, ৪ আগস্ট:- গতকাল রাজ্য মন্ত্রিসভার রদবদলের পর আজ নব নিযুক্ত মন্ত্রীরা নিজ নিজ দফতরের দায়িত্বভার গ্রহণ করেছেন। ক্যাম্যাক স্ট্রিটে শিল্পন্নয়ন নিগমের দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত শিল্পপতি শশী পাঁজা। এরপর তিনি রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদবের সঙ্গে বৈঠক করেন। রাজ্য মন্ত্রিসভার অন্যতম প্রবীণ সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় দুপুরে নবান্নে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় মন্ত্রী হিসেবে […]
বাজেট পেশ হাওড়া পুরসভায়।
হাওড়া, ২০ মার্চ:- ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেট পেশ হলো হাওড়া পুরসভায়। এবার মোট ৩৩৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। গত বছরের মতোই পরিকল্পনা অনুসরণ করে এবার বাজেট তৈরি করা হয়েছে বলে হাওড়ার পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী এদিন জানান। তিনি বলেন, গত বাজেটে উন্নয়ন খাতে খরচ ধরা হয়েছিল ১৩৯ কোটি টাকা। এবছরের বাজেটে সেটা […]
বন্ধ হয়ে গেল চাঁপদানির নর্থব্রুক জুটমিল।
হুগলি, ১১ জানুয়ারি:- ফের বন্ধ হয়ে গেল হুগলির চাঁপদানির নর্থব্রুক জুট মিল, ফলে কর্মচ্যুত হলো প্রায় চার হাজার শ্রমিক। আজ সকালে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ কারখানার মালিক বছরে তিন থেকে চারবার বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে কারখানা বন্ধ রাখে। ফলে এখানে কর্মরত শ্রমিকরা এবং তাদের পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মধ্যে […]









