হাওড়া , ২৬ আগস্ট:- বুধবার রাতে হাওড়ায় আন্দুলের হাঁসখালিপোল এলাকায় ঘর থেকে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত চিকিৎসকের নাম লক্ষ্মীনারায়ণ দত্ত। বাড়িতে তিনি একাই থাকতেন। মেয়ে থাকেন অন্য জায়গায়। আগে তিনি বিএসএনএলে চাকরি করতেন। বর্তমানে চাকরি থেকে অবসরগ্রহণের পর হোমিওপ্যাথি প্র্যাকটিশ করতেন। কি কারণে মৃত্যু পুলিশ এখনও জানতে পারেনি। এদিন ঘরের তালা ভেঙে ঘরের মেঝে থেকে দেহটি উদ্ধার হয়। নাজিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Related Articles
শ্রীরামপুরে ডেনিশ বিল্ডিং এ শিল্পী শুভাপ্রসন্ন।
হুগলি,২৩ জানুয়ারি:- হুগলি রিভার কমিশন ও পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনরের যৌথ উদ্যোগে পালন করা হলো দি সেকেন্ড হুগলি হেরিটেজ ডে। শ্রীরামপুর কোর্ট কম্পাউন্ডে নতুন রুপে তৈরি হওয়া ড্যানিশ বিল্ডিংএ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ হেরিটেজ কমিটির চেয়ারম্যান শুভা প্রশন্ন ভট্টাচার্য। এদিন জেলার পুরোনো স্থাপত্য নিয়ে একটি বই প্রকাশ করা হয়।তিনি জানান হুগলি জেলার […]
কালীপুজোয় বাজি পোড়ানো বন্ধের দাবিতে আদালতে মামলা দায়ের।
কলকাতা, ২৭ অক্টোবর:- কোভিড কালে কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি নিয়ে আদালতে মামলা দায়ের হয়েছে। সেই মামলার রায় আসার আগেই বাজি পোড়ানোর বিষয়ে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিবেশবান্ধব ছাড়া যেকোনো ধরনের বাজির ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পর্ষদের সদস্য সচিব রোশনি […]
মালদহের চাঁচলে বিজেপি কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল।
মালদা,৮ ফেব্রুয়ারি:- বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক যুদ্ধ শুরু হল মালদহের চাঁচলে। শুক্রবার রাতে মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দুরত্ব থানাপাড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে গোলমালে উত্তপ্ত চাঁচল। বিজেপি সমর্থিত প্রসেনজিৎ শর্মা(২৮) ও তার বাবা অমল শর্মাকে একদল তৃণমূলের দুস্কৃতি রাতের আধারে মারধর করে […]









