স্পোর্টস ডেস্ক , ২৫ আগস্ট:- করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি স্প্রিন্টার উসেইন বোল্ট। জ্যামাইকায় ৩৪ তম জন্মদিন পালন করতে গিয়ে তাঁর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বিশ্বের সর্বকালের সেরা দৌড়বিদকে সেল্ফ আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও খবর। এক রিপোর্টে দাবি করা হয়েছে, দুদিন আগেই উসেইন বোল্টের কোভিড-১৯ টেস্ট হয়। রবিবার সেই টেস্টের ফল সামনে আসে। তাতে কিংবদন্তি দৌড়বিদকে করোনা ভাইরাস পজেটিভ বলে দেখানো হয়েছে বলে খবর। উল্লেখ্য সদ্য বাবা হওয়া বোল্ট পুত্র সন্তানের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। সেই তিনিই করোনা ভাইরাসের আবহে ধুমধাম করে জন্মদিন পালন করে বিতর্কেও জড়িয়েছেন। ইতিমধ্যে বোল্টের সংস্পর্শে যারা এসেছেন, তাঁদের কোভিড-১৯ টেস্ট করা হচ্ছে বলেও খবর।
Related Articles
লকডাউন অমান্য করে রাস্তায় বেড়িয়ে পড়েছিল টোটো, কোচবিহার ও মাথাভাঙায় পুলিশের কড়া ভুমিকা
কোচবিহার,২০ এপ্রিল:- লকডাউন অমান্য করে শেষ পর্যন্ত বেড়িয়ে পড়েছিলেন টোটো নিয়ে যদি কিছু রোজগার এই আশায়। কিন্তু শহরে ঢুকতেই পুলিশি বাঁধার মুখে পড়তে হল টোটো চালকদের। কোথাও চাকার পাম্প ছেড়ে দিয়ে কান ধরে ওঠবস করানো হল। আবার কোথায় টোটোই আটক করে দেওয়া হল। প্রায় একই রকমের এই ছবি দেখা গেল কোচবিহার ও মাথাভাঙা শহরে। […]
গরমে লোডশেডিং, অবরোধ হাওড়ার বাইপাস এলাকায়।
হাওড়া, ১৫ এপ্রিল:- চড়া গরমে বিদ্যুৎহীন গোটা এলাকা। চারদিন ধরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন বলে অভিযোগ। এরই প্রতিবাদে সোমবার দুপুরে হাওড়ার ইস্ট-ওয়েস্ট রোড বাইপাসে অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনস্থলে আসে হাওড়া থানার পুলিশ। প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। Post Views: 334
পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা।
কলকাতা,২৮ ফেব্রুয়ারি:- পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যে ই-রিকশা রেজিস্ট্রেশনের নামে বেআইনিভাবে লাইসেন্স প্রদান চলছে। আলিপুর আদালত গত ২৪ শে ফেব্রুয়ারি এবিষয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। গত ২০১২ সালের ২৮ শে ডিসেম্বর ভারতে তিন চাকার গাড়িতে পরিবেশ বান্ধব […]







