হুগলি , ২৩ আগস্ট:- হুগলি জেলার গোঘাটের নবাসন এলাকায় বিজেপি যুব মোর্চা নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার বিজেপি কর্মী সৌভিক মুখার্জীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়িতে। আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির আরামবাগ সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ তৃণমূলের দিকে আঙ্গুল তোলেন। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। এমনিতেই খানাকুলে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত রয়েছে আরামবাগ। গতকাল খানাকুলে ঘুরে গেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ আবার এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
ফের একবার চিতাবাঘের আতঙ্ক।
শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর:- রাঙাপানির বড় সিয়াভিটা এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক শনিবার শিলিগুড়ি মহকুমার শিলিগুড়ি মহকুমার রাঙাপানি রাঙাপানির বড় সিয়াভিটা এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন স্থানীয়রা প্রথমে আলু চাষের জমি ও চা বাগান এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। এর পরেই আতঙ্ক ছড়িয়ে […]
ট্র্যাক মেশিনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু।
হাওড়া, ১১ অক্টোবর:- রেলের ট্র্যাক মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত পাশের লাইন দিয়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে হাওড়া থেকে লিলুয়া স্টেশনের মাঝামাঝি এলাকায়। জানা গেছে, হাওড়া থেকে লিলুয়া স্টেশনের দিকে যাচ্ছিল লোকাল ট্রেনটি। স্পিড অত্যন্ত কম ছিল। সেই সময় অসাবধানতাবশত ট্র্যাক মেশিনে কাজ চলার সময় কোনওভাবে পাশের […]
বাড়ির কালীপুজোর মধ্যেই আবহাওয়ার খোঁজখবর নিতেই ব্যস্ত মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৪ অক্টোবর:- কালীপুজোর রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা। পূর্বাভাস অনুযায়ী সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। আর নিজের বাড়ির পুজোর মাঝে নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। প্রয়োজনীয় তথ্যও জানাচ্ছেন বাড়ি থেকেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনগণের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বললেন, ”কালীপুজো, দীপাবলিতে আনন্দ করুন। তবে ঝড়বৃষ্টি বেশি হলে ঘরেই থাকাই নিরাপদ হবে। প্রশাসন […]








