হুগলি , ১৪ আগস্ট:- ডেঙ্গু দমনে অত্যাধুনিক প্রযুক্তির ফগ মেশিনের উদ্বোধন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল । শুক্রবার নবগ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে নবগ্রাম এলাকায় ডেঙ্গু মোকাবিলায় দুটি নতুন ফগ মেশিন কেনা হয় । এদিন কোন্নগর স্টেশন চত্বরে সেই ফগ মেশিন দুটির উদ্বোধন করেন বিধায়ক প্রবীর ঘোষাল । এই মেশিনের মাধ্যমে নবগ্রামের বিভিন্ন এলাকায় ধোয়া দিয়ে মশা তাড়ানো হবে বলে জানান বিধায়ক । মশা নিধন হলেই হবে ডেঙ্গু দমন তাই এই উদ্যোগ । এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত , উপপ্রধান গৌর মজুমদার সহ পঞ্চায়েতের সদস্যরা ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।।
Related Articles
মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করে গ্রেফতার যুবক।
হুগলি , ৬ আগস্ট:- গতকাল মুখমন্ত্রী মমতা ব্যানার্জির অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেফতার হলো এক যুবক । ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের ভাদুর অঞ্চলে । জানা যায় ধৃত যুবকের নাম ছোট্ট চক্রবর্তী । ছবি ভাইরাল করার সাথে সাথে ভাদুর অঞ্চলের যুব সভাপতি সুপ্রকাশ পোড়েল এর নজরে আসে বিষয়টি । ঘটনাটি নজরে আসায় সুপ্রকাশ […]
পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে তরুণীর মৃত্যু , হাওড়ার শ্যামপুরে চাঞ্চল্য।
হাওড়া, ২৩ মে:- হাওড়ার শ্যামপুরের নষ্করপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল এক তরুণী। মৃতার নাম প্রিয়াঙ্কা সাউ (২০)। বাড়ি খাড়ুবেড়িয়া জানাপাড়ায়। জানা গিয়েছে, আজ সকালে প্রিয়াঙ্কা মামার বাড়ি নস্করপুরের ঐতিহ্যবাহী বিশালাক্ষ্মীর পূজোয় অংশ নিতে ভাইকে নিয়ে পুকুরে স্নান করতে যায়। সেখানে তলিয়ে যায় সে।তার ভাইয়ের মুখে ঘটনার কথা শুনে খোঁজখবর শুরু হয়। পুকুরে জাল […]
করোনার সচেতনতায় রিষরা পৌরসভা , পৌরপ্রধান এর নেতৃত্বে বিনামূল্যে বিতরণ করা হলো মাস্ক।
তরুণ মুখোপাধ্যায় , ২০ মার্চ:- মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে করোনার ভয়াবহ বিপদ রুখে দাঁড়াতে হবে। সরকার এর বিরুদ্ধে যেমন একদিকে সচেতনা বারবার চেষ্টা করছে তেমনি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত বিভাগ তাদের পরিকাঠামো দিয়ে কিভাবে রোখা যায় তার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন সন্ধেয় রিষড়া পৌরসভার পক্ষ থেকে এখানকার পশ্চিম রেলপাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে পুরপ্রধান বিজয় […]




