স্পোর্টস ডেস্ক , ১২ আগস্ট:- পিছিয়ে গেল সুনীল ছেত্রীদের ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা পর্বের বাকি ম্যাচগুলো। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ অক্টোবর কাতারের সঙ্গে ঘরের মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। ১৭ নভেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ ও ১২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল সুনীলদের। কিন্তু করোনার জন্য এই বাকি ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। ফিফার সঙ্গে আলোচনা করে এএফসি জানিয়েছে, আগামী বছর অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। এএফসির ওয়েবসাইটে বলা হয়েছে, “বিভিন্ন দেশে কোভিড ১৯ পরিস্থিতি খতিয়ে দেখে কাতার বিশ্বকাপ ও চিনের এশিয়ান কাপের জন্য নির্ধারিত ম্যাচের সূচি বদল করা হয়েছে। বাকি খেলাগুলো ২০২১ সালে হবে। ফিফা ও এএফসি যুগ্ম ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।’’পরের বছর ম্যাচগুলো কবে হবে তা এখনও জানানো হয়নি। তবে এএফসি-র তরফে জানানো হয়েছে, ফিফা ও এএফসি পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য দিন ক্ষণ ঠিক করবে।
Related Articles
বারোটি আসনে বাঁকুড়া জেলায় বিজেপি জিতবে , বিষ্ণুপুরে এসে বললেন সৌমিত্র খাঁ।
বাঁকুড়া , ২৫ ডিসেম্বর:- বিষ্ণুপুরে বিজেপির দলীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের কটাক্ষ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ । তিনি বলেন, বাঁকুড়া জেলায় 12 টি আসনে জয়লাভ করবে বিজেপি তৃণমূল কংগ্রেস 0 পাবে। পাশাপাশি শ্যামল সাঁতরা সহ জেলার অন্যান্য তৃণমূল নেতাদের […]
কোচবিহার জেলার বিভিন্ন মহকুমায় দফায় দফায় শিলাবৃষ্টি, মাথায় হাত কৃষকদের।
কোচবিহার,৯ এপ্রিল:- লকডাউনের মধ্যেই সপ্তাহান্তে জেলার বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির প্রবল জেরে ব্যাপক ক্ষতির কৃষক ও সাধারন মানুষ। বুধবার গভীর রাতে দফায় দফায় শিলাবৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট শিলাবৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি তুফানগঞ্জ ও দিনহাটা মহকুমা জুড়ে। যদিও দিনহাটায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। জানা গেছে, দিনহাটার পুটিমারি গ্রামে পঞ্চায়েতের বালাকুঁড়া, কুচনি দমকা […]
রাজ্য সরকার ১২ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করে নিলো।
কলকাতা , ১০ সেপ্টেম্বর:- রাজ্যের নিট পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে রাজ্য সরকার ১২ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টুইট করে একথা জানিয়েছেন। তিনি বলেন আগে ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে। সে জন্য ছাত্রছাত্রীদের থেকে প্রচুর আবেদন আর্জি আসছে যাতে […]








