স্পোর্টস ডেস্ক , ৯ আগস্ট:- শনিবার ৩০ বছরে পা দিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। আর জন্মদিনে সামনে এল তাঁর অন্য এক গুণ । ব্যাট নয় , গিটার হাতে দেখা গেল কিউয়ি ক্যাপ্টেনকে। যা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা । এদিন আইসিসি’র (ICC) পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় কেন উইলিয়ামসনকে । টুইটারে লেখা হয় , ‘‘শুভ জন্মদিন কেন উইলিয়ামসন । ব্যাট এবং গিটার যা-ই দিয়ে দেওয়া হোক না , সব কিছুরই সুন্দর ব্যবহার করতে পারেন আপনি।’’ আর ভিডিওতে উইলিয়ামসনকে দুর্দান্ত গিটার বাজাতেও দেখা যায় । শুধু আইসিসি নয়, আইপিএলে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকেও জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় । দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকায় ব্যাট হাতে নামেননি কেন উইলিয়ামসনও । তবে আসন্ন আইপিএলে অংশ নেবেন তিনি । ফের একবার সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা যাবে তাঁকে।
Related Articles
ত্রিপুরার মানুষ নির্বাচনে সিন্ডিকেটের সরকারকে যোগ্য জবাব দিয়েছেন – শুভেন্দু অধিকারী।
হাওড়া, ২৬ জুন:- রবিবার হাওড়ার উলুবেড়িয়া মনসাতলায় দলীয় কার্যকারিণী বৈঠকে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গ থেকে প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকা ঢালা হয়েছিল। চাটার্ড ফ্লাইটে করে গিয়ে খরচ করা হয়েছিল। সেখানে বিভিন্ন তারকাদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানকার মানুষ […]
হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল-বিজেপির দুই প্রার্থী।
হাওড়া, ১৭ এপ্রিল:- আজ রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও। বেলুড়ের হনুমান মন্দির মহাবীর চক থেকে আজ শোভাযাত্রা হচ্ছে বজরংবলী মন্দির গভ: কোয়ার্টার পর্যন্ত। সেখানে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়, কৈলাশ মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। পাশাপাশি রামনবমীর শোভাযাত্রায় অংশ নেয় বিজেপি কর্মীরাও। আজ সকালে হাওড়ার রামরাজাতলার ওই […]
আইন না মানলে সুশাসন সম্ভব নয় – রাজ্যপাল ।
কলকাতা , ১৬ ডিসেম্বর:- রাজ্যপাল জগদীপ ধনখর ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আইন না মানলে সুশাসন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, রাজ্যে নৈরাজ্য চলছে, পুলিশের ক্ষমতার অপব্যবহার চলছে। গণতন্ত্রকে আঘাত করার কাজ চলছে। অন্য রাজ্যের পরিস্থিতি এখানকার মতো নয়। রাজ্যে আইনের শাসন মানা হচ্ছে না। […]










