হুগলি , ৭ আগস্ট:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে করোনা সংক্রমণ রুখতে চলছে লক ডাউন।সেই লক ডাউন চলাকালীন শুক্রবার দেখা গেল লক ডাউনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা রয়েছে কানাইপুর অটোস্টান্ড এলাকার মদের কাউন্টার । দেদার চলছে মদের বিক্রি। মাস্ক ছাড়া অনেকে আসছে এই মদের কাউন্টারে।কোনো নিয়মের বালাই দেখা গেল না এদিন । লক ডাউনের দিনে যেখানে সমস্ত দোকান বাজার বন্ধ সেখানে কিভাবে মদের দোকান খোলা সেই নিয়ে উঠছে প্রশ্ন।
Related Articles
ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ সরকারের।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিতে চলেছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মী কে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এর নাম দেয়া হয়েছে বেসিক সাইবার সিকিউরিটি এন্ড হাইজিন প্রাক্টিস। তথ্যপ্রযুক্তি দপ্তরের সাইবার সিকিউরিটি সেন্টারকে এই প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে বলে […]
হাসপাতালের বেডে শুয়েই কর্মীদের সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১১ মার্চ:- নন্দীগ্রামে চোট পেয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অসুস্থতায় চিন্তায় তৃণমূল নেতা কর্মীরা, উদ্বিগ্ন রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে হাসপাতালের বেড থেকেই ভিডিও বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন শান্তির বার্তাও। বৃহস্পতিবার তিনি ওই ভিডিও বার্তায় বললেন, সকলে শান্ত থাকুন। এসএসকেএম হাসপাতালের বেড থেকেই দলের কর্মীদের সংযত থাকার বার্তা […]
সংক্রমণ কমলেও , নজরদারিতে চলবে না কোনো গাফিলতি , সতর্ক করলো কেন্দ্র।
কলকাতা, ৩০ জুন:- করোনার সংক্রমন হার কমলেও নজরদারিতে যাতে কোনরকম গাফিলতি না করা হয় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে পুনরায় সতর্ক করে দিয়েছে।সংক্রমনের হার নিম্নমুখী হলেও পরিস্থিতি সঠিক ভাবে পর্যালোচনা করে তবেই যাতে বিধি-নিষেধ শিথিল করা হয় তা নিশ্চিত করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের চিঠি দিয়েছেন। […]







