হাওড়া , ৫ আগস্ট:- বুধবার লকডাউন কার্যকর করতে সকাল থেকেই পথে নামল পুলিশ প্রশাসন। সর্বত্র পুলিশি নজরদারি চলল জেলায় । হাওড়া ব্রিজে চলল পুলিশের নাকা চেকিং। লকডাউন সফল করতে শক্ত হাতে ব্যবস্থা নিল প্রশাসন । এদিন সকাল থেকেই হাওড়ার সর্বত্র পুলিশের কড়া নজরদারি চোখে পড়ছে । বিভিন্ন রাস্তায় রয়েছে পুলিশের পেট্রোলিং । ফলে কার্যত শুনশান হাওড়ার রাস্তাঘাট । বিনা প্রয়োজনে যেই বাইরে বেরিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ । জরুরি পরিষেবা এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরলে পুলিশ তাদের আটক করছে । বাড়ি পাঠিয়ে দিচ্ছে। শহরের বিভিন্ন বড় রাস্তায় এবং রাস্তার মোড়ে দেখা গিয়েছে পুলিশ পিকেটিং । বালি নিমতলায় বালি ট্রাফিক পুলিশের তরফ থেকে এদিন সকালে নাকা চেকিং চলে । যে সমস্ত মানুষ প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।
Related Articles
নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে যাত্রীবাহী বাস, আহত ৩০ জন , চাঞ্চল্য গোয়ালতোড়ে !
পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেল রাস্তার পাশে থাকা প্রায় দশ ফুট নিচের একটি ধান জমিতে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পাটাশোল এলাকায়। ওই ঘটনায় আহত কমবেশি প্রায় ৩০ জন। তবে ঘটনায় এখনো পর্যন্ত কোনো […]
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিক আপ ভ্যান। যানজট।
হাওড়া,৬ মার্চ:- ডানকুনি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল একটি বোলেরো গাড়ি। শুক্রবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায় চামরাইল পেট্রোল পাম্পের কাছে ৬ নং জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রিন্টিং পেপার বোঝাই গাড়িটি আসছিল হাই স্পিডে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম হন ওই গাড়ির […]
কোচবিহারে জুয়ার আসর থেকে গ্রেফতার ১১ , বাজোয়াপ্ত ৩৭ হাজার টাকা
কোচবিহার, ১১ নভেম্বর:- জুয়ার আসর থেকে গ্রেফতার ১১। ঘটনাটি ঘটেছে, কোচবিহার শহরের পামতলা মোড় সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে, ধৃত ওই ১১ জনের কাছ থেকে ৩৭ হাজার টাকা বাজোয়াপ্ত করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যা নাগাদ কোচবিহার শহরের পামতলা সংলগ্ন এলাকায় অভিযান চালালে সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। এবং ধৃতদের […]






