স্পোর্টস ডেস্ক, ৩১ জুলাই:- ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি ও অভিনেত্রী তামান্নার গ্রেফতারি চেয়ে মামলা হল মাদ্রাজ হাইকোর্টে। কোহালিদের বিরুদ্ধে অভিযোগ, অনলাইন জুয়া খেলায় উৎসাহ দিয়েছেন তাঁরা। চেন্নাইয়ের এক জন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তিনি আদালতে অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন। তাঁর বক্তব্য, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। আদালতে করা অভিযোগে বলা হয়েছে যে, বিরাট কোহালি ও তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের মগজধোলাই করা হচ্ছে। আর এই কারণেই দু’জনকে গ্রেফতার করা উচিত।
Related Articles
সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় প্রকৃতির উপরে নির্ভর করেই বলাগড়ের কৃষকদের পেঁয়াজ চাষ করতে হয়।
হুগলি,২২ ডিসেম্বর:- সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় প্রকৃতির উপরে নির্ভর করেই বলাগড়ের কৃষকদের পেঁয়াজ চাষ করতে হয়।কখনো অধিক ফলনে পেঁয়াজের দাম না পেয়ে মাঠেই পচে নষ্ট হয় ফসল।কখনো আবার চড়া দামে পেঁয়াজের বীজতলা কিনতে গিয়ে চোখে জল আসে কৃষকের। আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাজারের চাহিদার সঙ্গে যোগানের জন্য বলাগড়ে পেঁয়াজ সংরক্ষন কেন্দ্র নির্মানের পক্ষে সাওয়াল […]
হাওড়ায় উদ্ধার পুরনো আমলের সিন্দুক।
হাওড়া, ৩০ জুন:- হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনারায়ণচক গ্রামে উদ্ধার হলো পুরাতন আমলের লোহার তৈরী সিন্দুক। স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা ও বিডিও প্রবীর কুমার শিটের উদ্যোগে এটি উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও এটি খোলার চেষ্টা করেও পারা যায়নি। মাটির বাড়ির ভেঙে পড়া অংশের নিচে ওই সিন্দুক ছিল বলে স্থানীয় […]
সরকারি অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগান , প্রতিবাদে শুধু ”জয় হিন্দ , জয় বাংলা” বললেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ২২ জানুয়ারি:- প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বাঁধল বিতর্ক। প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সংস্কৃতি মন্ত্রকের আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন এর সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী র পাশাপশি বক্তার তালিকায় নাম ছিল মমতার। কিন্তু তার বক্তব্য রাখার আগেই তাল কাটে।বক্তা হিসেবে তাঁর […]






