স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- বছরের শুরু থেকেই ভক্তদের সারপ্রাইজ দিয়ে চলেছেন হার্দিক । কখনও অভিনেত্রী প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, আবার কখনও বা চুপিসারে বাগদান পর্ব সেরে ফেলে। মে মাসে লকডাউনের মধ্যেই ভক্তদের জানিয়ে দেন নিজের বাবা হওয়ার খবর । তখনও হার্দিকের বিয়ের খবর কেউ জানত না। পরে জানা যায় , লকডাউনের মধ্যেই অন্তঃসত্ত্বা বান্ধবীকে বিয়ে করেছেন তিনি । এবার স্ত্রী নাতাশা জন্ম দিলেন পুত্র সন্তানে র। হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচ বৃহস্পতিবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর জানিয়েছেন হার্দিক । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে সদ্যজাত সন্তানের একটি ছবি পোস্ট করেন হার্দিক। যাতে দেখা যাচ্ছে তাঁর সন্তান তাঁর হাতের আঙুল শক্ত করে ধরে আছে। যদিও ছবিতে শিশুটির মুখ দেখা যায়নি। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, নতাশা এবং সদ্যোজাত সন্তান দুজনেই ভাল আছেন। উল্লেখ্য , মে মাসের ৩১ তারিখ নিজেদের বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন নতাশা এবং হার্দিক । এই সুখবর পেয়ে স্বাভাবিকভাবেই হার্দিক এবং নাতাশার ভক্তরা বেশ খুশি । সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইছে।
Related Articles
দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ।
কলকাতা , ৩ মে:- জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এর ভোট স্থগিত করল নির্বাচন কমিশন। বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল সপ্তম দফায়। কিন্তু ভোট হওয়ার আগেই ওই দুটি কেন্দ্রের একজন করে প্রার্থী মারা যান। তাই নির্বাচন কমিশনের ওই দুটি কেন্দ্রে […]
করোনা আবহে রেড রোডে ৭৩তম সাধারণতন্ত্র দিবস পালিত হবে গতবারের মতোই সংক্ষিপ্ত।
কলকাতা, ২৫ জানুয়ারি:- করোনা আবহেই এবারও পালিত হতে চলেছে দেশের ৭৩ তম সাধারণতন্ত্র দিবস। প্রতিবছরের মতো এবছরও রাজ্যে সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হবে রেড রোডে। কোভিড জনিত বিধি-নিষেধের কারণে গতবারের পর এবারও সেই অনুষ্ঠান হচ্ছে সংক্ষিপ্ত। তবে অনুষ্ঠান মাত্র আধ ঘন্টার হলেও নিরাপত্তায় কোনরকম ফাঁক রাখা হচ্ছে না প্রশাসনের তরফে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেড রোড […]
বিশ্ব নারী দিবসের দিনে স্ত্রীকে মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
নদীয়া,৮ মার্চ:- বিশ্ব নারী দিবসের দিনে স্ত্রীকে মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, পাঁচ বছর আগে শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আম্বিয়া বিবির বিয়ে হয় শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক মহাসিন আলী কারিগরের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক এবং […]




