হাওড়া , ২৮ জুলাই:- হাওড়ায় কমিশনারেট এলাকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ২৬টি থাকলেও জেলার গ্রামীণ এলাকায় কণ্টেনমেণ্ট জোনের সংখ্যা বাড়ল। ওই এলাকায় সোমবার বিকেল ৫টা থেকে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাওড়া পুর এলাকায় মালিপাঁচঘড়া থানার অধীনে ৭টি, গোলাবাড়ির ৬টি, হাওড়া থানার ২টি ও বোটানিক্যাল গার্ডেন থানার ১টি এলাকাকে কণ্টেনমেণ্ট জোনের আওতায় রাখা হয়েছে। এছাড়াও সাঁকরাইল ও ডোমজুড়ের ৪টি করে এবং নিশ্চিন্দা থানার অধীনে ২টি এলাকাকে কণ্টেনমেণ্ট জোনের আওতায় আনা হয়েছে। তবে হাওড়া শহরে সংক্রমিত এলাকার তালিকায় নতুন কোনও নাম যুক্ত হয়নি।
Related Articles
বাঁকুড়ার তালডাংরায় মন্দিরে দুঃসাহসিক চুরি।
বাঁকুড়া,১৬ ডিসেম্বর:- মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বাঁকুড়ার তালডাংরায়। রবিবার রাতে মনিপুর গ্রামে শ্মশানকালী মন্দিরে এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। এদিন গ্রামের মানুষ দেখেন মন্দিরের তালা ভাঙ্গা। মন্দিরে প্রতিমার বেশ কিছু গহনা সহ প্রণামী বাক্সের তালা ভেঙ্গে জমা থাকা টাকা নিয়ে চম্পট […]
হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কাঁচা সবজি বিতরণ।
হুগলি, ৩ জুন:- হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সহযোগিতায় সিঙ্গুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের হবে পরিবারদের হাতে কাঁচা সবজি ও ডিম তুলে দেওয়া হয়েছে। লকডাউন ও আমফানে ক্ষতিগ্রস্হ দু:স্থ পরিবারদের জন্য ‘অঞ্জলি’ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের এই উদ্যোগে সামিল হুগলি জেলা মহিলা তৃনমূল কংগ্রেস। এদিন […]
কলকাতায় আরএসএস-এর প্রধান মোহন ভাগবত।
হাওড়া, ১৮ জানুয়ারি:- ৬ দিনের সফরে আর এস এস প্রধান মোহন ভাগবত আজ কলকাতায় এসেছেন। ভোরে জগদলপুর এক্সপ্রেসে তিনি হাওড়া এসে পৌঁছান, যেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। কলকাতায় আরএসএস-এর সাংগঠনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে তাঁর এই সফর। আগামীকাল মোহন ভগবত শহরের বিশিষ্ট জনেদের সঙ্গে বৈঠক করবেন। শুক্র শনি ও রবিবার আরএসএসের কেশব […]









