হুগলি , ২৫ জুলাই:- লাঠি উচিয়ে কিংবা ধমকিতে নয় এবারে চাকার হাওয়া ছেড়ে লকডাউন সফল করতে বদ্ধপরিকর পুলিশ। সাপ্তাহিক লকডাউনের ২য় দিনেও যথেষ্ট তৎপর পুলিশ। সকাল থেকেই হুগলীর বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি লক্ষ্য করা গেলো। চুঁচুড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে-মোড়ে লকডাউন সফল করতে টহল দিলো পুলিশ। পাশাপাশি এদিন সদর শহরের বেশকিছু জায়গায় লকডাউনে অযথা বেরনো সাইকেল ও মোটর বাইকের হাওয়া ছেড়ে দেয় পুলিশ। উদ্দেশ্য এরপরের লকডাউনে তারা যেন অপ্রয়োজনে বাইরে না বের হয়।
Related Articles
সাম্প্রতিক তাপপ্রবাহে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রকের চিঠি রাজ্যেকে।
কলকাতা, ১৮ এপ্রিল:- দেশের বিভিন্ন অংশে সাম্প্রতিক তাপপ্রবাহ জনিত পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক রাজ্যগুলিকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় শ্রম সচিব শ্রীমতি আরতি আহুজা রাজ্যের মুখ্য সচিব কে লেখা ওই চিঠিতে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার যাতে বেসরকারি সংস্থা নির্মাণ […]
বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা ।
কলকাতা , ১৬ জুন:- বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি। তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, […]
কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী দিলো সিঙ্গুর থানা।
হুগলি, ৫ জানুয়ারি:- রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে কোভিড আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় সিঙ্গুর ব্লক প্রশাসন ও সিঙ্গুর থানার পক্ষ থেকে গোপালনগর গ্রামের সুধা সামন্তের বাড়িতে গিয়ে চাল, ডাল, ভোজ্য তেল, মুড়ি, বিস্কুট সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। একমাত্র দারিদ্র্য সীমার নিচে বসবাস কারীদের বিনামূল্যে এই খাদ্য […]






