ঝাড়গ্রাম , ২৩ জুলাই:- বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনে ঢালাও রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ২০২১ সালের নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে এবার দল গঠনের দলের পুনর্বিন্যাস করল তৃণমূল৷ দলের ভাবমূর্তি রক্ষা করতে এবার ২১ জনের নতুন তালিকা তৈরি করা হয়েছে৷ উল্লেখযোগ্য ভাবে জঙ্গলমহল ধরে রাখতে ছত্রধর মাহাতকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হয়েছে৷ রাজ্য কমিটিতে ছত্রধর মাহাত, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা ও চূড়ামণি মাহাতকে স্থান দেওয়া হয়েছে৷ ঝাড়গ্রামের সভাপতি পদ থেকে বীরবাহা সোরেনকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে দুলাল মুর্মুকে। ঝাড়গ্রাম জেলা যুব সভাপতি হলেন শান্তনু ঘোষ,জেলা চেয়ারম্যান হলেন বীরবাহা সরেন টুডু,রাজ্য যুব সহ সভাপতি হলেন দেবনাথ হাঁসদা,জেলার দুই কো-অর্ডিনেটর হলেন উজ্জ্বল দত্ত ও অজিত মাহাত।
Related Articles
করোনা আক্রান্ত থিয়াগো আলকান্তারা
স্পোর্টস ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:- বায়ার্ন মিউনিখ জার্সি ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছেন পনেরো দিনও হয়নি। নতুন ক্লাবে যোগ দিয়ে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন থিয়াগো আলকান্তারা। প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে নবাগত তারকা মিডফিল্ডারের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি অনুরাগীদের জানানো হয়েছে। লিভারপুলে যোগ দেওয়ার পর গত সপ্তাহে চেলসির বিরুদ্ধে রেডস’দের জার্সি গায়ে অভিষেক হয় […]
হাওড়ায় রানীহাটির পেপার মিলে আগুন।
হাওড়া, ১৯ ডিসেম্বর:- হাওড়ার রানীহাটিতে পেপার মিলে আগুন। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ভোররাতে আগুন লাগে। আগুন এখন নিয়ন্ত্রণে। হতাহতের খবর নেই। কারণ জানার চেষ্টা চলছে। Post Views: 414
বয়স্কদের সঙ্গী হয়ে নব্যদের সামাজিক দায়বদ্ধতা শেখাতে অভিনব উদ্যোগ পুলিশের।
সুদীপ দাস, ২ ডিসেম্বর:- অপরাধ এবং সমাজ এই দুইয়ের মধ্যবর্তী স্থানের দূরত্ব আজ বড়ই কমছে। একটা সময় ছিল যখন দুটোই আলাদা জগৎ হিসাবে চিহ্নিত হত। কিন্তু বর্তমানে সামাজিক জগতে থেকেই বহু মানুষ অপরাধ জগতের সাথে জড়িয়ে পরছে। বিশেষ করে ১৮থেকে ২৫বছর বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে অপরাধ জগতের সাথে জড়িয়ে পরা আজ অবাস্তবিক নয়। এই বয়সের পড়ুয়ারা […]








