স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- আফ্রিকার জাম্বিয়াতে করোনা আক্রান্ত ফুটবলারদের নিয়েই লিগ শুরু করল কতৃপক্ষ। জাম্বিয়া ফুটবলের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, বর্তমান লিগ টেবিলের শীর্ষে থাকা দল ফরেস্ট রেঞ্জার্সের ফুটবলার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত। সব কিছু জেনেও এদের আইসোলেশনে না পাঠিয়ে ম্যাচ খেলতে পাঠিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ পুরোটা জেনেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। জানা গিয়েছে, করোনা ধাক্কায় স্থগিত থাকা জাম্বিয়ান সুপার লিগের ২০১৯-২০ মরসুম পুনরায় শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার সকালে ফরেস্ট রেঞ্জার্স ফুটবলার ও স্টাফ মিলিয়ে তাদের দলের ৫৮ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছিল। তাঁদের মধ্যে ২৮ জন পজিটিভ হয়েছেন। এই তালিকায় ১৭ জন ফুটবলার রয়েছে। ক্লাব এই নিয়ে লিগ কর্তৃপক্ষকে সব কিছু জানালেও কোনও কাজ হয়নি। না খেললে প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দেওয়া হবে জানানো হয়। শীর্ষস্থানে থাকা দল পরবর্তী সময়ে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে পারে, সেই উদ্বেগেই ক্লাব দল নামাতে বাধ্য হয়। লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লুসাকা ডায়নামোসের থেকে শীর্ষে থাকা রেঞ্জার্স দল ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে।
Related Articles
রেলে চাকরি দেওয়ার ‘টোপ’, বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস হুগলিতে।
হুগলি, ২৪ অক্টোবর:- হিন্দমোটরে অফিস খুলে বসে বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকা এবং ভিনরাজ্যের বহু মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ। ইতিমধ্যে উত্তরপাড়া থানার পুলিশ প্রতারক সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত হিসেবে যার নাম উঠেছে, সেই পরিমল মণ্ডল পলাতক। উদ্ধার হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠির ফটোকপি এবং একাধিক […]
তৎপর পুলিশ। কয়েক ঘন্টার মধ্যেই রাস্তায় খোয়া যাওয়া টাকার ব্যাগ ফিরে পেলেন বালির গৃহবধূ।
হাওড়া , ৯ জানুয়ারি:- রাস্তায় পড়ে গিয়েছিল টাকা ভর্তি ব্যাগ। যার মধ্যে ছিল মেয়ের ডেলিভারির চিকিৎসার জন্য সঞ্চয় করে রাখা ৩৪ হাজার টাকা। খবর পেয়েই তৎপর হয় হাওড়ার বালি থানার পুলিশ। সিসিটিভি দেখে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয় সেই ব্যাগ। টাকা ফেরত পেয়ে আপ্লুত বালির বাসিন্দা গৃহবধূ শীলা মন্ডল। বালি থানার তৎপরতায় উদ্ধার হয়েছে তাঁর […]
দিল্লীতে হেরেই বোধগম্য, গলায় গামছা জড়িয়ে সিঙ্গুরের মাটিতে বিজেপি!
সুদীপ দাস, ১৪ ডিসেম্বর:- কৃষি আমাদের অন্নের উৎস্, কৃষক আমাদের অন্নদাতা। ভারতবর্ষের মত কৃষিপ্রধান দেশে এ কথা চির সত্য। সম্প্রতি সেই কৃষকরাই নয়া কৃষি আইন বাতিলের দাবীতে বছরভর দিল্লীর সিংঘু সীমানায় বসেছিলেন। প্রথমদিকে বর্তমান মোদী সরকারের বিরোধী দমন নীতি সেখানেও প্রয়োগ হয়েছিলো। একদিকে বুলডোজার দিয়ে বলপ্রয়োগ আর এক দিকে প্রধানমন্ত্রীর বিরোধীতায় নজর দেওয়া মনোভাব দুটোই […]








