স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই: টেস্টের বল গড়ানোর কয়েক ঘন্টা আগে ইংল্যান্ড শিবিরে জোরদার ধাক্কা। ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার। ইংল্যান্ড বোর্ডের ‘বায়ো সিকিওর প্রোটোকল’ বিধি ভাঙায় আর্চারকে ১৩ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে। পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে আর্চারকে। এই সময়ের মধ্যে দু’বার করোনা পরীক্ষা করা হবে এই পেসারের। পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই আর্চার নামতে পারবেন তৃতীয় টেস্টে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে পাঠানো মেল-এ দুঃখ প্রকাশ করেছেন আর্চার। তিনি বলেছেন, ‘‘শুধু নিজেকে নয়, গোটা দলকে আমি বিপদে ফেলেছি।’’ করোনা-আবহে সাউদাম্পটনে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা ঠেকানোর জন্য দু’দেশের ক্রিকেটারদের ‘বায়ো-সিকিউর’ পরিবেশে রাখা হয়েছিল। একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা হয়েছিল তাঁদের। বাইরে থেকে কেউ ঢুকতে পারবেন না। ভিতর থেকেও কেউ বাইরে বের হতে পারবেন না। কিন্তু, আর্চার সেই নিয়ম ভাঙাতেই দল থেকে বাদ পড়লেন।
Related Articles
অজিভূমে টিম ইন্ডিয়ার নয়া সফরসূচি ঘোষণা, পিঙ্ক বলেই শুরু টেস্ট সিরিজ।
স্পোর্টস ডেস্ক , ৭ অক্টোবর:- আইপিএলের (IPL) একেবারে পরপরই অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উড়ে যাচ্ছেন বিরাট কোহলিরা। অজিদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ এবং চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। দু’মাসেরও বেশি সময় ধরে হতে চলা ওই সিরিজের ক্রীড়াসূচি প্রায় চূড়ান্ত। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যের সরকারের অনুমতি পেলেই তা ঘোষণা করে দেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী, […]
নিয়ম নিষ্ঠার সাথে ৪০০ বছর ধরে পূজিত হয়ে আসছে শান্তিপুরে দেবি কাত্যায়নী।
শান্তিপুর, ২৯ সেপ্টেম্বর:- বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গা পুজোকে কেন্দ্র করেই বিভিন্ন বনেদী বাড়ি এবং বারোয়ারী মেতে ওঠে পূজা আনন্দে। বারোয়ারিতে বা ক্লাবে থিমের ছোঁয়া, সঙ্গে বিভিন্ন রকম জউলুষে ভরা। তবে দূর্গাপূজা বলতে বাংলার আপামর বনেদি বাড়ির পুজো গুলি নিষ্ঠা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু। সেরকমই এক বনেদি বাড়ির কথা আজ বলবো, নদীয়ার শান্তিপুর […]
প্রথম দিনই রাজ্যে মোট ৫৭০২ টি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে।
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- প্রথম দিনেই রাজ্যে মোট ৫,৭০২টি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। যেখানে ১২ লক্ষ ৫৬ হাজার ৪৭১-এর বেশি মানুষ এসেছেন। সবথেকে বেশি মানুষ এসেছেন দক্ষিণ ২৪ পরগনার ক্যাম্পগুলিতে। ২ লক্ষ ৫১ হাজারের বেশি। তারপরেই হুগলি—প্রায় এক লক্ষ মানুষ এসেছেন। গতবারের মতো এবারও সর্বাধিক আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। পাশাপাশি স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ও […]





