হুগলী,১৬ ডিসেম্বর:- অর্থনৈতিক অনটনে পরে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা-মা। এক বছরের একটি পুত্রসন্তানের মাও হয়েছিলো মেয়ে। কিন্তু বয়সের দিক থেকে সেই মেয়েকে আর সাবালিকা হওয়া হলো না। স্বামীর অত্যাচারে মাত্র ১৭ বছর বয়সেই বেঘোরে প্রান গেলো নাবালিকা মেয়েটির। আজ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম স্মৃতি বাগ দাস(১৭)। অভিযুক্ত স্বামীর নাম রঞ্জন কুমার দাস(২৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছর তিনেক আগে চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন লেনিন পল্লীর বাসিন্দা স্মৃতির পাশেই শ্রীপল্লীর বাসিন্দা রঞ্জনের সাথে বিয়ে হয়।
তাঁদের এলটি এক বছরের পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই রঞ্জন নানা অছিলায় স্ত্রীর উপর অত্যাচার করতো। এছাড়া ক্যাটারিং-এর কাজের সাথে যুক্ত রঞ্জন প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ। রবিবার রাতেও সে স্ত্রীকে একইভাবে মারধর করে বলে অভিযোগ। এরপর আজ সকালে নিজের ঘর থেকেই গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় স্মৃতির মৃতদেহ উদ্ধার হয়। সেসময় রঞ্জন ওই ঘড়েই ঘুমাচ্ছিলো বলে স্থানীয়দের দাবী। এদিন স্মৃতির মা মিনতি বাগ বলেন তাঁর মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে জামাই রঞ্জন দাস। তিনি জামাইয়ের কঠোর শাস্তির দাবী তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ রঞ্জনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিন চুঁচুড়া থানার সামনে বসে রঞ্জনের বাবা হারাধন দাসও নিজের ছেলেই বৌমাকে খুন করেছে বলে জানান।Related Articles
রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন।
কলকাতা , ২১ মে:- ভবানীপুর কেন্দ্রের বিধায়ক রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। দুপুর দুটো বেজে ২৩ মিনিটে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেন। এর ফলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবধারিত হয়ে পড়ল। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। […]
আরামবাগে গুলিবিদ্ধ নির্দল প্রার্থীর এজেন্ট।
হুগলি, ৮ জুলাই:- ভোট শুরুর আগেই গুলি চললো আরামবাগে। আরামবাগের সাতমাসা এলাকায় নির্দল প্রার্থীর এজেন্ট কে লক্ষ করে গুলি। গুলি লাগে ডান পায়ে। গুলি বিদ্ধ সাতমাসা ২৭৩ নং বুথের নির্দল প্রার্থী জাহানারা বেগমের এজেন্ট। আক্রান্ত এজেন্টের নাম কায়মুদ্দিন মল্লিক। তাকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগের দক্ষিননারায়ন পুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগ উঠেছে তৃনমুলের বিরুদ্ধে। […]
শহরে বাড়ছে ডেঙ্গু, পুরসভা পঙ্গু”, এই অভিযোগে মধ্য হাওড়ায় ডেঙ্গু প্রতিরোধে পথে নামল DYFI ।
হাওড়া, ১৩ নভেম্বর:- “শহরে বাড়ছে ডেঙ্গু, অথচ হাওড়া পুরসভা পঙ্গু”, এই অভিযোগে রবিবার সকালে মধ্য হাওড়ায় ডেঙ্গু প্রতিরোধে পথে নামল DYFI. এদিন সকালে DYFI এর তরফ থেকে জেলা নেতা সোমনাথ গৌতমের নেতৃত্বে ছড়ানো হলো মশার তেল। পথে ঘুরে ডেঙ্গু প্রতিরোধে প্রচার চালানো হলো। DYFI পশ্চিম হাওড়ার অন্তর্গত ২৩ নং ইউনিটের তরফ থেকে এদিন ডেঙ্গু সচেতনতায় […]










