নবান্ন , ১৬ জুলাই:- করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় তার চিকিৎসায় রাজ্য সরকার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে আরও চার হাজার শয্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এন আর এস, আর আহমেদ ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল ছাড়াও বেসরকারি ইসলামিয়া, আমরি, উড়ল্যান্ড হাসপাতালে এই শয্যা বাড়ানো হবে। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো অনেক ভালো বলে দাবি করে তিনি বলেন রাজ্যে কভিডে মৃত্যুর হার মাত্র ১৮ শতাংশ। ৮২ শতাংশ মানুষ কো মর্বিদিতি তে মারা যাচ্ছে বলে তিনি জানান ।বিভিন্ন জেলা থেকে রোগীরা এসে কলকাতার হাসপাতালে ভর্তি হওয়ায় এখানে মৃত্যুর হার বেশি বলেও তিনি জানিয়েছেন। উপসর্গহীন বা সামান্য উপসর্গ যুক্ত ব্যক্তিদের জন্য রাজ্য সরকার কলকাতার কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম এবং যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামে সেফ হোম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য রাজ্যে বর্তমানে ১০৬ টি সেফ হোম রয়েছে।
Related Articles
চাঁপদানিতে রথকে কেন্দ্র করে সাজো সাজো রব, জানালেন পুরপ্রধান।
প্রদীপ বসু, ৫ জুলাই:- চাঁপদানিতে রথের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। চাপদানি পলতা ঘাট গান্ধী মূর্তির পাদদেশ থেকে। ওই দিন মঞ্জুশ্রী সিনেমা হলের কাছে প্রতি বছরের মত এবারেও সন্ধ্যেবেলা পৌঁছে যাবে। তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্থায়ী মন্দিরে প্রতিষ্ঠিত দেবতারা ৭ তারিখে বাইরে বেরিয়ে যাত্রা শুরু করবে পূজা অর্চনার পর। উপস্থিতি […]
হাওড়ায় বি গার্ডেনে রাজ্যপাল।
হাওড়া,৩ ডিসেম্বর:- মঙ্গলবার সকালে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এসে বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন তিনি গার্ডেনের আধিকারিক সহ প্রাতঃভ্রমণকারী, সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। সমস্যার কথা শোনেন। এদিন সস্ত্রীক রাজ্যপাল সকাল ৬-৫১ মিনিট নাগাদ বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছান। তিনি গাড়ি থেকে নামেন গার্ডেনের প্রধান ফটকের সামনে। […]
কেন্দ্রের কিষান সম্মান নিধি প্রকল্পে বঞ্চিত রাজ্যের কৃষকরা।
কলকাতা, ২১ মার্চ:- কেন্দ্রের কিষান সম্মান নিধি প্রকল্পে বঞ্চিত রাজ্যের কৃষকরা। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে যেখানে ভাগ চাষী সহ প্রায় ৭৮ লক্ষ কৃষক অর্থ সহায়তা পাচ্ছেন সেখানে কেন্দ্রের ওই প্রকল্পে ১০ লক্ষ কৃষকের সহায়তার আবেদন মঞ্জুর করা হলেও তারা এখনো টাকা পাননি। সোমবার বিধানসভায় কৃষি দফতরের বাজেট আলোচনার শেষে জবাবি ভাষণে তথ্য পরিসংখ্যান তুলে ধরে […]





