হুগলি , ১৫ জুলাই:- চুঁচুড়া চকবাজার চাঁদনীঘাটে জাহাজের সাথে নৌকার সংঘর্ষ। বুধবার স্থানীয় দুই জেলে গঙ্গায় জাল ফেলতে গিয়েছিলেন, সেই মুহূর্তে কয়লা বোঝাই একটি জাহাজ ত্রিবেণীর দিকে যাচ্ছিলো। ওই জাহাজ ধাক্কা মারে জেলেদের নৌকায়। গুরুতর আহত হয় নৌকায় থাকা দুই জেলের।আহত জেলেদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে জেলেরা।স্থানীয় কাউন্সিলর জেলেদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
Related Articles
শিয়ালদা পর্যন্ত সুরুঙ্গ খোঁড়া শেষ করল উর্বী , তৈরি হল ইতিহাস।
কলকাতা , ৯ অক্টোবর:- কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের মুকুটে যোগ হল নতুন পালক। শুক্রবার হাওড়া-ময়দান থেকে শিয়ালদা পর্যন্ত সুরঙ্গ খোঁড়ার কাজ সেষ করল টানেল বোরিং মেশিন উর্বী। এদিন শিয়ালদহে নির্মিয়মান স্টেশনে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে সুড়ঙ্গ খননকারী যন্ত্র উর্বী। এর ফলে সুড়ঙ্গপথে জুড়ে গেল হাওড়া ময়দানের সঙ্গে ফুলবাগান। ২০১৯ সালের মার্চ মাসে ধর্মতলা থেকে শিয়ালদহের […]
কোচবিহার থেকে মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের খবর চাউর হতেই চাঞ্চল্য।
কোচবিহার,২০ ফেব্রুয়ারি:- মাধ্যমিকের তৃতীয় দিনে কোচবিহার থেকে প্রশ্ন ফাঁসের খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ালো। এঘটনাকে কেন্দ্র করে তোলপাড় প্রশাসনিক মহল। যদিও প্রশ্ন ফাঁসের এই অভিযোগকে অস্বীকার করল প্রশাসনিক কর্তারা। তবে এইদিন কোচবিহার ২ নং ব্লকের পুণ্ডীবাড়ি আরজিএল বয়েজ স্কুলের এক ছাত্রকে আটক করা হয়েছে। অভিযোগ ওই ছাত্র কোনো ভাবে মোবাইল ফোন নিয়ে গিয়ে প্রশ্ন […]
অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিস্মিত এবং আহত।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতীচী’র জমি নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে,সংবাদমাধ্যম থেকে তা জানতে পেরে তিনি বিস্মিত এবং আহত। অমর্ত্য সেনের পরিবারের সঙ্গে শান্তিনিকেতনের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু নতুন অনুপ্রবেশকারী সাম্প্রতিক কালে […]






