নবান্ন , ১৫ জুলাই:- করোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়াই করে প্রাণ হারিয়েছেন সেইসব করোনা যোদ্ধাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে । আজ নবান্নে রাজ্য মন্ত্রী সভার বৈঠকের পর একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজ্যে এখনও পর্যন্ত করোনায় ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে। এছাড়া তাদের করোনা পরিবারের ১ জনকে চাকরি দেওয়া হবে।এজন্য বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। কীভাবে তাঁদের চাকরি দেওয়া হবে, তা নিয়ে জেলাশাসক ও বিভিন্ন দপ্তরের সচিবরা আলোচনা করছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।এছাড়া করোনা যোদ্ধাদের অবদানকে স্বীকৃতি জানাতে মানপত্র, মেডেল ও বিশেষ ব্যাজ দেওয়া হবে।সেই তালিকায় আছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি কর্মী। পাশাপাশি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা চাইলে তাঁদের মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
Related Articles
কাশ্মীরে ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মোহনবাগানের
অঞ্জন চট্টোপাধ্যায়,৪ জানুয়ারি:- কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও ছিল । কাশ্মীরে কৃত্রিম ঘাসের মাঠে খেলা । অনভ্যস্ত মাঠে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ বেইটিয়া, ফ্রান গঞ্জালেসদের । সেই কারণেই মূল স্টেডিয়ামে অনুশীলন করল মোহনবাগান । সেখানেও নিরাপত্তার ঘেরাটোপ । ফলে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকলেও সাধারণের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল । কাশ্মীরে ইন্টারনেট ব্যবস্থা এখনও […]
আগামী ডিসেম্বরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার কর্মসূচি।
কলকাতা, ১২ অক্টোবর:- কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র অঙ্গ হিসেবে এরাজ্যে আগামী ডিসেম্বরে পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরাজ্যে ‘ভারত জোড়ো যাত্রা’র সমন্বয়ের দ্বায়িত্ব পেয়েছেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য।এছাড়া প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী, শঙ্কর মালাকারেরা এই প্রস্তুতির দায়িত্বে থাকবেন।সাগর থেকে পাহাড়ে শীর্ষক ওই পদযাত্রা রাজ্যের উপকূল থেকে পাহাড়ের আট জেলা পরিক্রমা করবে বলে […]
নোভেল করোনা ভাইরাস নিয়ে বাড়তি সতর্কতা নিলো দক্ষিনেশ্বর মন্দির কতৃপক্ষ।
প্রদীপ সাঁতরা, ১৭ মার্চ :- কমিটির সম্পাদক কুশল চৌধুরী জানান ইতিমধ্যে মন্দির চত্বরে ফ্লেক্স এর মাধ্যমে সতর্কীকরণ করা হচ্ছে ভক্তদের I এছাড়াও দেবালয়ের ভিতরে মূল মন্দিরেও ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে,পাশাপাশি চলছে মাইকিং সকাল থেকে রাত্রি পর্যন্ত I মন্দির চত্বরে ভক্তরা একসাথে ভির না করে সেদিকেও নজর রাখছে মন্দির কতৃপক্ষ I কুশল বাবু জানান […]







