রায়গঞ্জ , ১৪ জুলাই:- হেমতাবাদের বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যা। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তার মৃতদেহের ময়নাতদন্তের পর জানিয়ে দেওয়া হয়, বিধায়কের মৃত্যুর কারন আত্মহত্যাই।মেডিকেল কলেজের পক্ষ থেকে ওই রিপোর্ট পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পোস্ট মর্টেম রিপোর্টকে কার্যত চ্যালেঞ্জ করা হয়েছে দলের পক্ষ থেকে। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের সামনে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।তার দল ও পরিবারের পক্ষ থেকে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এদিন সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে তার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। রিপোর্ট থেকে জানা গিয়েছে, গলায় ফাস লেগেই তার মৃত্যু হয়েছে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক জানিয়েছেন, ” পারিপার্শ্বিক ঘটনা ও মৃতদেহের অবস্থান দেখে এটা পরিস্কার, যে বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট জানতে পেরেছি ঘটনাকে আত্মহত্যা বলা হয়েছে। আমরা এই রিপোর্টকে বিস্বাস করছি না।আমরা দ্বিতীয়বার পোস্ট মর্টেমের দাবির পাশাপাশি ঘটনার সি বি আই তদন্তের দাবি জানাচ্ছি।
Related Articles
ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী , বৈঠক করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
কলকাতা, ২৭ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। আকাশপথে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ পরিদর্শনের পর দিল্লি ফেরার আগে কলাইকুন্ডা বিমান বন্দরে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ঘূর্ণিঝড় জনিত ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী কাল তাকে বৈঠকে ডেকেছেন। তিনি সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য ইয়াশ […]
১৯০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার কেরলে।
সোজাসাপটা ডেস্ক , ৭ আগস্ট:- ১৯০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার কেরলে, পাইলটের মৃত্যু উল্লেখ্য, এদিন সন্ধ্যে ৭ টা ৪০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমান টি দুবাই থেক কেরলের কোঝিকোডে এসে অবতরণ করে। সেই সময়ই বিপত্তি ঘটে যায় । মুহূর্তে পিছলে যায় বিমান । ১৯০ জন যাত্রী ও আরও বেশ কিছু […]
অনুশীলন শুরু ইশান্ত শর্মার।
স্পোর্টস ডেস্ক, ২৬ জুন:- ৮ জুলাই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে ভারতে কবে ক্রিকেট ফিরবে সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে উদ্বেগের মাঝেই ব্যক্তিগত অনুশীলনে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার পেসার ইশান্ত শর্মা। প্রথম দিন অনুশীলনে অবশ্য বল হাতে প্র্যাকটিস করেননি ইশান্ত। ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ওয়ার্ম […]



