রানীগঞ্জ , ১৩ জুলাই:- অবশেষে রানীগঞ্জের আদিবাসীদের চির প্রতীক্ষিত শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। রানীগঞ্জ ব্লক এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের সৎকারের জন্য নির্দিষ্ট কোন শ্মশানঘাট নেই ।সেই শ্মশানঘাট কে স্বীকৃতি দিয়ে এবার হাড়াভাঙ্গা অঞ্চলে 40 বিঘা জমির ওপর গড়ে উঠল নতুন শ্মশান ঘাট । শ্মশান ঘাটের প্রস্তুতির জন্য দামোদর নদ তটবর্তী এলাকা এক বিস্তীর্ণ অংশকে ফিলিং করে জায়গাটিকে শ্মশান এর জমি হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য উদ্যোগ নিল প্রশাসন। স্থানীয় এলাকার অধিবাসীরা এই বিষয়ের প্রেক্ষিতে ও ব্যবস্থা গ্রহণের বিষয়ে লক্ষ্য করে এলাকার বিধায়ক, জেলাশাসক ও বীডিও কে শুভেচ্ছা জানিয়েছেন। তারা জানান তারা এই সমগ্র এলাকা কে সৌন্দর্যায়নের সাথে সাজিয়ে-গুছিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তারা, পাশাপাশি ওই এলাকাটিতে শ্মশানের জন্য যেসকল পরিবেশ প্রয়োজন তার ব্যবস্থার জন্য তারা আবেদন জানাবেন জেলাশাসককে বলে জানিয়েছেন তাদের বক্তব্যে। বুধবার এই কর্মসূচির প্রাথমিক পর্বে আদিবাসীদের চিরাচরিত প্রথা অনুযায়ী পুজো করে একটি বিশ্রাম কক্ষের বোনেদ কেটে উদ্বোধন পর্ব সারেন এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষেরা।
Related Articles
সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০ দশমিক ৩৪ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ১১ নভেম্বর:- গত ২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংখ্যক চার হাজার ৪০০ জনেরও বেশি মানুষ করনা সংক্রমণ মুক্ত হয়েছেন। সংক্রমণ থেকে সুস্থতার হার ৯০ দশমিক ৩৪ শতাংশে পৌঁছেছে। গত কয়েকদিন ধরে টানা ঊর্ধ্বমুখী থাকার পর আরও কিছুটা কমে এই সময় নতুন করে তিন হাজার ৮৭২ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ […]
শহীদদের উদ্যেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন হাওড়ায়।
হাওড়া, ২১ জুলাই:- শহীদ স্মরণে ঐতিহাসিক ২১শে জুলাই, এই দিনকে সামনে রেখে বুধবার সকাল থেকে হাওড়া সদরেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ […]
পস্কো আইনে গ্রেফতার গোঘাটের এক যুবককে আদালতে পাঠাল পুলিশ।
আরামবাগ, ১৪ জুন:- পস্কো আইনে হুগলির গোঘাটের এক যুবককে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে পাঠাল পুলিশ। মিথ্যা কেসের অভিযোগ আত্মীয়ের। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ধৃত যুবক গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের কালতা কানাইপুর এলাকার বাসিন্দা। প্রতিবেশি একটি মেয়েকে নাকি যৌন হেনস্তা করে বলে অভিযোগ। মেয়েটির বাড়ির লোকজন গোঘাট থানায় লিখিত একটি অভিযোগ […]



