কলকাতা, ২৯ জুন:- মানিক ভট্টাচার্যকে পুনরায় রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। বিগত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়মানুযায়ী তিনি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। রাজ্য স্কুল শিক্ষা দফতর আজ বিজ্ঞপ্তি জারি করে তাকে পুনরায় শিক্ষা সংসদের সভাপতি পদে নিয়োগের কথা জানিয়েছে। আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য রাজ্যের বিধানসভা নির্বাচনের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। নদীয়ার পলাশীপাড়া থেকে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হন।
Related Articles
মাওবাদী সংগঠনের সাথে যুক্তির সন্দেহে এনআইএ হানা পানিহাটিতে।
উঃ২৪পরগনা, ১ অক্টোবর:- মাওবাদী সংগঠনের সাথে যুক্ত সন্দেহে পানিহাটী পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা NIA আধিকারিকদের। এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে মঙ্গলবার ভোরে পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকেরা। […]
৩০ সেপ্টেম্বর ঘোষিত তিন বিধানসভার এলাকায় ছুটি ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- আগামী ৩০ সেপ্টেম্বর যে তিন কেন্দ্রে ভোট হবে, সেখানে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ভবানীপুর, জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষ যাতে অবাধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে ওই তিন বিধানসভার বাইরে কেউ কাজ করলে সেদিন তাঁকে বিশেষ ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ […]
কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ।
হাওড়া, ৩ নভেম্বর:- আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে সেজে উঠল বেলুড় মঠ। রঙিন আলো দিয়ে মঠ চত্বর সাজানো হয়েছে। রংবাহারি আলপনা আঁকা হয়েছে মূল মন্দিরের কালীপুজো স্থানে। উল্লেখ্য, আগামীকাল শ্যামাপূজা উপলক্ষে বেলুড় মঠ অন্যান্য দিনের মতো ভক্তদের জন্য সঠিক সময় খোলা থাকবে। Post Views: 469









