হাওড়া , ৯ জুলাই:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল দুধের ক্যান বোঝাই ছোট হাতি গাড়ি। বৃহস্পতিবার সকালে লিলুয়ার জয়পুর বিল সংলগ্ন সিসিআর ব্রিজের কাছে ঘটনাটি ঘটে। গাড়িতে ছিলেন বেশ কয়েকজন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জানা যায় ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ব্যান্ডেল থেকে দুধের গাড়িটি আসছিল হাওড়ায়। কোনওভাবে গাড়ির চাকা স্লিপ করে পাল্টি খেয়ে যায়। আহতদের উদ্ধারে ছুটে আসেন লিলুয়া ট্রাফিক গার্ডের পুলিশ। আসেন লিলুয়া থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিচয় সরকারিভাবে জানা যায়নি। তবে, স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম রাজকুমার যাদব। লিলুয়া ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল বলেন, ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আগামী বুধবার বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে মুখ্য়মন্ত্রী মমতা ব্যানার্জী আগামী বুধবার বৈঠকে বসছেন। নবান্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি রাজ্যের ১৮টি দফতরের সচিব সহ শীর্ষ আধিকারিক এবং কলকাতা পুরসভার কমিশনার এবং দক্ষিণ ২৪-পরগনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছর ১০ থেকে ১৫ জানুয়ারি গঙ্গাসাগর মেলা বসবে।তার আগে মেলার […]
করোনা পরিস্থিতিতে শোচনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন স্বর্ন শিল্পীরা।
মহেশ্বর চক্রবর্তী , ২৭ জুলাই:- ভারতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে করোনা পরিস্থিতির। টানা লকডাউনের জেরে সারা বিশ্বের পাশাপাশি ভারতীয় অর্থনীতিতেও ধস নেমেছে বলে মনে করছেন অর্থনীতিবিদের একাংশের। এই রখম এক পরিস্থিতিতে শোচনীয় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন স্বর্ন শিল্পীরা। হুগলি জেলার আরামবাগের স্বর্নশিল্পীরা আর্থিক সংকটে মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দাবী করোনা পরিস্থিতিতে সোনার দাম বাড়ায় কাজ […]
চাকরি প্রার্থীদের নিয়োগে অনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি জমা দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৭ আগস্ট:- এসএসসির শিক্ষক নিয়োগ নিয়ে তৈরি হওয়া জট দ্রুত ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছেন। আজ ২০১৪ র প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্যবাবু বলেন, সরকারের সদিচ্ছা রয়েছে। তাই শিক্ষক চাকরির প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম থাকলে তা […]








