স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- বিদেশি নয়, কোয়েসর সঙ্গে সমস্যা পর্ব মেটার পর এবার ভারতীয় কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রে এমন খবরই পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে জুলাইয়ের মধ্যেই নাকি ফ্যানেদের সুখবর শোনাতে পারে ক্লাব। জানা যাচ্ছে,নতুন ইনভেস্টারের সঙ্গে জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যেই লাল-হলুদ ব্রিগেড চুক্তি সেরে ফেলতে পারে। ক্লাবের পক্ষ থেকে কর্তারা এই নিয়ে মুখ না খুললেও জানা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে জড়িত এমন কোম্পানির সঙ্গেই নাকি ইস্টবেঙ্গল জুড়তে চলেছে। আরও জানা আচ্ছে একটা নয়, জোড়া কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে ইস্টবেঙ্গল। ময়দানে অবশ্য কোনও কিছুতেই না আঁচালে বিশ্বাস নেই। তাই শেষ পর্যন্ত কোয়েসের সঙ্গে ঝামেলা মেটার পর ইস্টবেঙ্গলে নতুন ইনভেস্টার কারা হতে চলেছে সেই দিকে অধীর আগ্রহে তাকিয়ে ফ্যানেরা। পাশাপাশি এও খবর আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে ইস্টবেঙ্গল। কো স্পনসর নিয়ে আইএসএলে খেলার স্বপ্নে দেখছে ক্লাব। এর আগে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেশনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।
Related Articles
একই দিনে শাসক শিবিরের দুই ভিন্ন কর্মসূচি হাওড়ায়, রাজনৈতিক মহলে চর্চা
হাওড়া, ২ ডিসেম্বর:- একই দিনে একই সময়ে শাসক দলের দুই ভিন্ন কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে। শনিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যখন জেলা সদর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক ওই সময়েই দলের যুব সভাপতি কৈলাশ মিশ্রের নেতৃত্বে ১০০ দিনের কর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মহাবীর চক থেকে […]
হাওড়া থেকে বাঁকুড়া কম সময়ে পৌঁছাবেন যাত্রীরা! সাংবাদিক বৈঠক করে জানালেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।
হাওড়া, ৬ নভেম্বর:- আগামী ১৪ থেকে ১৭ই নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। এরফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে। এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১১৮ কিলোমিটারে দাঁড়াবে। এতে যাত্রীরা কম সময়ে সেখানে পৌঁছে যেতে পারবেন। এর পাশাপাশি আদ্রা থেকে […]
চুঁচুড়া হাসপাতালে রোগী নিখোঁজ, চাঞ্চল্য ছড়াল এলাকায়।
হুগলি, ১৭ ডিসেম্বর:- চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ শীতলা এলাকার বাসিন্দা মানস কর (৪৩) নামে এক রোগী নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন তার পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার সূত্রে জানা যায়, মানস কর গত ১০ ডিসেম্বর ভোরে একটি অস্ত্রোপচারের জন্য চুঁচুড়া হাসপাতালে ভর্তি হন। […]









