স্পোর্টস ডেস্ক, ৫ জুলাই:- সর্বকালের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় লিন ডান অবসর নিলেন। ৩৭ বছরের কিংবদন্তি জানালেন, বয়সের ভার ও চোটের যন্ত্রণা নিয়ে আর তিনি খেলা চালিয়ে যেতে পারছিলেন না! স্বপ্ন ছিল, টোকিয়োতেও অলিম্পিক্স সোনা জেতা। করোনা অতিমারিতে গেমস পিছিয়ে যাওয়ায় সে স্বপ্ন অধরা থেকে গেল। যদিও হালফিলে খুব ভাল খেলছিলেন না। কয়েকটি প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ছিটকে যান। এমনকি বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে নেমে গিয়েছিলেন। তাই টোকিয়ো-জয়ের লক্ষ্য দূরে সরিয়ে অবসরের ইঙ্গিত কিছুদিন আগেই দিয়েছিলেন লিন। আশঙ্কা সত্যি হল শনিবার। সোশ্যাল নেটওয়ার্কে চিনা মহাতারকা স্বয়ং লিখলেন, ‘‘এখন শরীরের যা অবস্থা, ব্যথায় এতটাই কষ্ট পাই যে, সতীর্থদের সঙ্গে আর খেলা চালিয়ে যেতে পারলাম না।’’ লিনের ভক্তেরা বারবার লিখলেন, টোকিয়োয় লিনের তিন নম্বর সোনা জেতা হয়ে গেলে তাঁরা এই অবসর মানতে পারতেন। কিন্তু ঘটনা হচ্ছে, ক্যাবিনেটে আরও একটা অলিম্পিক্স সোনা না থাকলেও, লিনের পদক-প্রাচুর্যে কমতি নেই! বরং তা উপচে পড়ছে।
Related Articles
রেল দুর্ঘটনায় আহতদের দেখতে হাওড়া হাসপাতালে মন্ত্রী।
হাওড়া, ৪ জুন:- রেল দুর্ঘটনায় আহতদের দেখতে রবিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে আসেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, আহতদের চিকিৎসা চলছে। সবরকমের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকেই এখন ভালো আছেন। এদের সুস্থ করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আরও ট্রেন আসছে। যদি আর আহতরা কেউ আসেন তাদের জন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে। […]
হাঁসখালি কাণ্ডে রাজনীতির রং লাগানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ এপ্রিল:- হাঁসখালি কাণ্ডে রাজনীতির রঙ লাগানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় নির্যাতিতার পরিবারের রাজনৈতিক পরিচয় কে বড় করে দেখানো হচ্ছে বলেও তাঁর অভিযোগ। সোমবার পূর্ব কলকাতায় নতুন ভাবে সাজিয়ে তোলা মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হাঁসখালির প্রসঙ্গ উত্থাপন করেন। নির্যাতিতার পরিবারের তরফে কেন ঘটনার পাঁচ দিন পর পুলিশের […]
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে কলকাতার ভোট।
কলকাতা , ২৬ এপ্রিল:- রাজ্য বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় কলকাতা দক্ষিণের চারটি আসন, রাসবিহারী, বালিগঞ্জ, ভবানীপুর ও কলকাতা বন্দরের বারোশো চুয়ান্নটি বুথে সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলেছে। করোনা অতিমারীর লাগামহীন সংক্রমণের প্রেক্ষিতে মাস্ক ব্যবহার, হাত স্যানিটাইজ করা এবং থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি নিরাপদ দূরত্ব বিধি বজায় রাখতে ভোটারদের সাদা গোল দাগের মধ্যে দাঁড় […]





